অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই পাওয়া যাবে লিটনকে?

  বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। ইনজুরি কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। বুধবার ডারউইনে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়ে কোনো ধরনের অস্বস্তি অনুভব করেননি তিনি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে তার ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বৃহস্পতিবার ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে লিটন খেলবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে। বুধবার অনুশীলনের পর প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, লিটন আজ পূর্ণাঙ্গ অনুশীলন করেছে এবং পুরো সময়ই স্বাচ্ছন্দ্যে ছিল। সে উইকেটকিপিং ড্রিলেও অংশ নিয়েছে। আগামীকাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে, সে প্রস্তুতি ম্যাচে খেলবে কি না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে বাঁ পায়ের কাফে চোট পান লিটন। সেই ইনজুরির কারণে তিনি টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান এবং মাঠে ফেরাও পিছিয়ে যায়। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত উন্নতি হওয়ায় শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টেই পাওয়া যাবে লিটনকে?

 

বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। ইনজুরি কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। বুধবার ডারউইনে দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়ে কোনো ধরনের অস্বস্তি অনুভব করেননি তিনি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে তার ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

বৃহস্পতিবার ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে লিটন খেলবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে।

বুধবার অনুশীলনের পর প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, লিটন আজ পূর্ণাঙ্গ অনুশীলন করেছে এবং পুরো সময়ই স্বাচ্ছন্দ্যে ছিল। সে উইকেটকিপিং ড্রিলেও অংশ নিয়েছে। আগামীকাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে, সে প্রস্তুতি ম্যাচে খেলবে কি না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে বাঁ পায়ের কাফে চোট পান লিটন। সেই ইনজুরির কারণে তিনি টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান এবং মাঠে ফেরাও পিছিয়ে যায়।

তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত উন্নতি হওয়ায় শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আশা করছে, প্রস্তুতি ম্যাচে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে লিটনকে পাওয়া যাবে।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow