অস্ত্র-গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিপুল সংখ্যক গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‍্যাব-১৫।  মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে জানা গেছে। অভিযানকালে ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ১টি ব্যবহৃত গুলির খোসা, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২টি ফোল্ডিং স্টিলের চাকু ও ৩টি বিশেষ ধরনের ধারালো আংটি, ৪টি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়।  র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একদল ডাকাত বালুখালী পান বাজার এলা

অস্ত্র-গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিপুল সংখ্যক গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‍্যাব-১৫। 

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে জানা গেছে।

অভিযানকালে ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল ও ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ১টি ব্যবহৃত গুলির খোসা, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩ রাউন্ড রাইফেলের গুলি, ২টি ফোল্ডিং স্টিলের চাকু ও ৩টি বিশেষ ধরনের ধারালো আংটি, ৪টি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একদল ডাকাত বালুখালী পান বাজার এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ও ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন এবং দণ্ডবিধি অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow