আইজিপির বাসায় চুরির খবর ‘সত্য নয়’
বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার (১৮ মার্চ) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপির বাসায় কোনো চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এতে আরও বলা হয়, প্রকৃত ঘটনা হল- গত ১৬ মার্চ আনুমানিক রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়। পুলিশ সদর দপ্তরের ভাষ্য, বিষয়টি থানা পুলিশের নজরে এলে পরদিন অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) এবং মো. চঞ্চল শেখ (৩৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। আইজিপির বাসভবনে চুরি সংক্রান্ত ‘ভ্রান্ত’ ও ‘বিভ্রান্তিকর’ সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়
বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়িতে চুরির যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (১৮ মার্চ) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপির বাসায় কোনো চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
এতে আরও বলা হয়, প্রকৃত ঘটনা হল- গত ১৬ মার্চ আনুমানিক রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।
পুলিশ সদর দপ্তরের ভাষ্য, বিষয়টি থানা পুলিশের নজরে এলে পরদিন অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) এবং মো. চঞ্চল শেখ (৩৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আইজিপির বাসভবনে চুরি সংক্রান্ত ‘ভ্রান্ত’ ও ‘বিভ্রান্তিকর’ সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয় এ সংবাদ বিজ্ঞপ্তিতে।
এদিকে আইজিপির নিকট আত্মীয় মিজান ফকির বলেন, ঝড়ের সময় ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার পড়ে যায়। পরে হয়ত কেউ নিয়ে গেছে। পুলিশ তার উদ্ধার করেছে। বাসার বিদ্যুৎ সংযোগ সচল আছে। বিষয়টি নিয়ে আমরা পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করিনি।
What's Your Reaction?