আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?
জাপানের বিপক্ষে ২-১ গোলের অবিশ্বাস্য জয়। প্রথমার্ধ শেষ করেছিল পিছিয়ে থেকে। তারপর দুটি গোল দিয়ে শেষ ৩২ এর বাধা পার করল ব্রাজিল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ নরওয়ে কিংবা আইভরি কোস্ট। মঙ্গলবার রাতের ম্যাচ বিজয়ীকে সামনে পাবে সেলেসাওরা।
বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল আগেও দুই দলের মুখোমুখি হয়েছিল। একটি জয়ের পাশাপাশি হারও দেখেছে একটি। আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে দুই দলের যে কারও সঙ্গে খেলতে হবে ব্রাজিলকে।
আইভরি কোস্টের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাস বেশ ইতিবাচক। বিশ্বমঞ্চে দুটি দল একবারই মুখোমুখি হয়েছিল। ২০১০ সালের গ্রুপ পর্বের খেলায় ব্রাজিল জিতেছিল। ৩-১ ব্যবধানের জয়ে লুইস ফ্যাবিয়ানো জোড়া গোল করেন। এবং এলানো করেন আরেকটি গোল। দিদিয়ের দ্রগবা ব্রাজিলকে গোল শোধ দিলেও ব্যবধান আর কমাতে পারেননি। এই ম্যাচে ৮৮ মিনিটে কাকা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
তবে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অভিজ্ঞতা ভালো নয়। চার ম্যাচে এই ইউরোপিয়ান দলকে একবারও হারাতে পারেনি তারা: দুটি হার ও দুটি ড্র। ১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে হেরেছিল। বেবেতো ব্রাজিলের হয়ে একমাত্
জাপানের বিপক্ষে ২-১ গোলের অবিশ্বাস্য জয়। প্রথমার্ধ শেষ করেছিল পিছিয়ে থেকে। তারপর দুটি গোল দিয়ে শেষ ৩২ এর বাধা পার করল ব্রাজিল। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ নরওয়ে কিংবা আইভরি কোস্ট। মঙ্গলবার রাতের ম্যাচ বিজয়ীকে সামনে পাবে সেলেসাওরা।
বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল আগেও দুই দলের মুখোমুখি হয়েছিল। একটি জয়ের পাশাপাশি হারও দেখেছে একটি। আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে দুই দলের যে কারও সঙ্গে খেলতে হবে ব্রাজিলকে।
আইভরি কোস্টের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাস বেশ ইতিবাচক। বিশ্বমঞ্চে দুটি দল একবারই মুখোমুখি হয়েছিল। ২০১০ সালের গ্রুপ পর্বের খেলায় ব্রাজিল জিতেছিল। ৩-১ ব্যবধানের জয়ে লুইস ফ্যাবিয়ানো জোড়া গোল করেন। এবং এলানো করেন আরেকটি গোল। দিদিয়ের দ্রগবা ব্রাজিলকে গোল শোধ দিলেও ব্যবধান আর কমাতে পারেননি। এই ম্যাচে ৮৮ মিনিটে কাকা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
তবে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অভিজ্ঞতা ভালো নয়। চার ম্যাচে এই ইউরোপিয়ান দলকে একবারও হারাতে পারেনি তারা: দুটি হার ও দুটি ড্র। ১৯৯৮ সালের বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে হেরেছিল। বেবেতো ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেন। তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল নরওয়েজিয়ানদের হয়ে গোল পান।
নরওয়ে বিশ্বকাপে জেতার পাশাপাশি ব্রাজিলকে আরেকবার হারিয়েছে প্রীতি ম্যাচে। অন্য দুটি ড্রও প্রীতি ম্যাচে হয়েছিল। ১৯৮৮ সালে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। নরওয়ের আরেকটি জয় ১৯৯৭ সালের ৩০ মে ৪-২ গোলে। শেষবার তারা মুখোমুখি হয়েছিল ২০০৬ সালের আগস্টে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।