আইস্ক্রিনে আসছে সাদের সিরিজ ‘অ্যানি’

দীর্ঘ পাঁচ বছর পর নতুন নির্মাণ নিয়ে ফিরছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। তবে এবার সিনেমা নয়, প্রথমবারের মতো তিনি নির্মাণ করেছেন একটি মিনি সিরিজ। নাম ‘অ্যানি’। গত জুনে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ার হওয়ার পর এবার দেশের দর্শকদের জন্য আসছে সিরিজটি। শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। ট্রেলারে দেখা যায়, অ্যানি একজন তরুণ নার্স, যিনি নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে কঠিন জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু এক ভয়াবহ হামলার পর তার জীবনের মোড় ঘুরে যায়। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা ঘৃণা ও ক্ষোভের সঙ্গে লড়াই করতে করতে অ্যানি এমন এক অন্ধকারে পৌঁছে যায়, যেখানে প্রতিশোধই হয়ে ওঠে তার একমাত্র লক্ষ্য। নাজিফা তুষির পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ আরও অনেকে। মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল এবং অডেশাস অরিজিনালসের ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল

আইস্ক্রিনে আসছে সাদের সিরিজ ‘অ্যানি’

দীর্ঘ পাঁচ বছর পর নতুন নির্মাণ নিয়ে ফিরছেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। তবে এবার সিনেমা নয়, প্রথমবারের মতো তিনি নির্মাণ করেছেন একটি মিনি সিরিজ। নাম ‘অ্যানি’। গত জুনে জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ার হওয়ার পর এবার দেশের দর্শকদের জন্য আসছে সিরিজটি। শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। ট্রেলারে দেখা যায়, অ্যানি একজন তরুণ নার্স, যিনি নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে কঠিন জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু এক ভয়াবহ হামলার পর তার জীবনের মোড় ঘুরে যায়। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা ঘৃণা ও ক্ষোভের সঙ্গে লড়াই করতে করতে অ্যানি এমন এক অন্ধকারে পৌঁছে যায়, যেখানে প্রতিশোধই হয়ে ওঠে তার একমাত্র লক্ষ্য।

নাজিফা তুষির পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ আরও অনেকে। মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল এবং অডেশাস অরিজিনালসের ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু।

সিরিজটি নিয়ে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছে সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা বিশ্বাস করি, দর্শক "অ্যানি"র গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।’

উল্লেখ্য, ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ নির্মাণের মাধ্যমে আলোচনায় আসেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। এরপর ২০২১ সালে নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ (Un Certain Regard) বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে। এটি ছিল কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র। সেই সাফল্যের পাঁচ বছর পর নির্মাতার নতুন কাজ ‘অ্যানি’ ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে।

এমআই/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow