আকিজ মেডিপ্লেক্সে দেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

আধুনিক স্বাস্থ্যসেবায় দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এই চাহিদা পূরণে উন্নত প্রযুক্তি, স্বয়ংক্রিয় ডায়াগনস্টিক সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রাজধানীর মিরপুর-১০ নম্বর সেকশনে (শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বিপরীত দিকে) যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স।  আকিজ রিসোর্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকিজ মেডিপ্লেক্স আন্তর্জাতিক মানের আধুনিক ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন পরীক্ষায় প্রয়োজন অনুযায়ী এআই-সহায়ক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় বিশ্লেষণ ব্যবস্থা পরীক্ষার ফলাফল আরও নির্ভুলভাবে প্রস্তুত করতে সহায়তা করে, যা চিকিৎসকদের রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা গ্রহণে কার্যকর ভূমিকা রাখে। তবে চূড়ান্ত রোগ নির্ণয় ও চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতেই নেওয়া হয়। আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, ‘প্রযুক্তি কখনোই চিকিৎসকের বিকল্প নয়। বরং উন্নত স্বয়ংক্রিয় ব্যবস্থা ও এআই-সহায়ক প্রযুক্তি চিকিৎসকদের আরও নির্ভুল তথ্য ও বিশ্লেষণ প্রদ

আকিজ মেডিপ্লেক্সে দেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

আধুনিক স্বাস্থ্যসেবায় দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয়ের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এই চাহিদা পূরণে উন্নত প্রযুক্তি, স্বয়ংক্রিয় ডায়াগনস্টিক সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে রাজধানীর মিরপুর-১০ নম্বর সেকশনে (শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বিপরীত দিকে) যাত্রা শুরু করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স। 

আকিজ রিসোর্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকিজ মেডিপ্লেক্স আন্তর্জাতিক মানের আধুনিক ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন পরীক্ষায় প্রয়োজন অনুযায়ী এআই-সহায়ক প্রযুক্তি ও স্বয়ংক্রিয় বিশ্লেষণ ব্যবস্থা পরীক্ষার ফলাফল আরও নির্ভুলভাবে প্রস্তুত করতে সহায়তা করে, যা চিকিৎসকদের রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা গ্রহণে কার্যকর ভূমিকা রাখে। তবে চূড়ান্ত রোগ নির্ণয় ও চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতেই নেওয়া হয়।

আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, ‘প্রযুক্তি কখনোই চিকিৎসকের বিকল্প নয়। বরং উন্নত স্বয়ংক্রিয় ব্যবস্থা ও এআই-সহায়ক প্রযুক্তি চিকিৎসকদের আরও নির্ভুল তথ্য ও বিশ্লেষণ প্রদান করে, যাতে তারা দ্রুত ও আত্মবিশ্বাসের সঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা করতে পারেন। আমাদের লক্ষ্য প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয়ে রোগীদের জন্য নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।’

আকিজ মেডিপ্লেক্সে রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও জার্মানির সর্বশেষ প্রযুক্তির এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাম, আল্ট্রাসাউন্ডসহ অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ প্যাথলজিস্ট এবং ল্যাব টেকনোলজিস্ট। রোগীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিনে ৮২ শতাংশ পর্যন্ত কম রেডিয়েশন ব্যবহার করে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়। এছাড়া প্রতিটা পরীক্ষার মান কঠোরভাবে পযবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়।

চিকিৎসক ও রোগীদের সুবিধার জন্য আকিজ মেডিপ্লেক্সে চালু হয়েছে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা ব্যবস্থা। মাত্র কয়েক মিনিটে এই প্রযুক্তির মাধ্যমে রোগীর ৩৩টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচক পরিমাপ করা যায়। এসব তথ্য রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসককে দ্রুত প্রাথমিক ধারণা দেয় এবং রোগ নির্ণয় প্রক্রিয়ায় সহায়ক তথ্য হিসেবে ব্যবহৃত হয়।

এছাড়াও আকিজ মেডিপ্লেক্সে রয়েছে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, ডিজিটাল হেলথ রেকর্ড, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, অনলাইন রিপোর্টিং, ফার্মেসি এবং হোম স্যাম্পল কালেকশন সুবিধা। ফলে রোগীরা একই স্থান থেকে ডায়াগনস্টিক পরীক্ষা, রিপোর্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

আকিজ রিসোর্সের স্বাস্থ্যসেবা উদ্যোগের অংশ হিসেবে আকিজ মেডিপ্লেক্সে  উন্নত  প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ের মাধ্যমে দেশের মানুষের জন্য আরও সহজ, দ্রত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

এমএমএআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow