আজ ঢাকায় আসছেন পল কাপুর
নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় পৌঁছাবেন তিনি। সফরের প্রথমদিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়া তেমন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে ৪ ও ৫ মার্চ থাকবে টানা ব্যস্ততা। বুধবার (৪ মার্চ) সকালে বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক দিয়ে কর্মসূচি শুরু করবেন পল কাপুর। এদিন তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এরপর সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সফরের শেষদিন ৫ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাতেই ঢাকা ছা
নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের বার্তা নিয়ে ঢাকায় আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় পৌঁছাবেন তিনি। সফরের প্রথমদিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়া তেমন কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তবে ৪ ও ৫ মার্চ থাকবে টানা ব্যস্ততা।
বুধবার (৪ মার্চ) সকালে বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক দিয়ে কর্মসূচি শুরু করবেন পল কাপুর। এদিন তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এরপর সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সফরের শেষদিন ৫ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাতেই ঢাকা ছাড়বেন তিনি।
What's Your Reaction?