আজ দেশে স্বর্ণ ও রুপার দাম কত?
দেশের বাজারে স্বর্ণ ও রুপা সর্বশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য কমে যাওয়ায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে এই নতুন দর কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। সেদিনের দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ১৭৫ টাকা। সর্বশেষ বাজারদর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বেচাকেনা হচ্ছে। এর আগে গত ৮ এপ্রিল স্বর্ণের দাম একলাফে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল, তবে দুই দফার বৃদ্ধির পর এবার বড় পতনের মাধ্যমে দাম পুনরায় কিছুটা কমেছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও বর্তমান সমন্বয়ে কমেছে। এখন থেকে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭১৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দা
দেশের বাজারে স্বর্ণ ও রুপা সর্বশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার মূল্য কমে যাওয়ায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে এই নতুন দর কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)।
সেদিনের দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৪ হাজার ৪৩২ টাকা এবং রুপার দাম ১৭৫ টাকা।
সর্বশেষ বাজারদর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় বেচাকেনা হচ্ছে।
এর আগে গত ৮ এপ্রিল স্বর্ণের দাম একলাফে ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল, তবে দুই দফার বৃদ্ধির পর এবার বড় পতনের মাধ্যমে দাম পুনরায় কিছুটা কমেছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বর্তমান সমন্বয়ে কমেছে। এখন থেকে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭১৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই মূল্য তালিকা কার্যকর থাকবে। তবে ক্রেতাদের এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত করে পরিশোধ করতে হবে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এই পর্যন্ত স্বর্ণের দাম মোট ৫৪ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩১ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। অন্যদিকে রুপার দাম এ বছর ৩৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার মূল্য বৃদ্ধি ও ১৫ বার হ্রাসের ঘটনা ঘটেছে।
What's Your Reaction?