আজ বিশ্ববাজারে সোনার ভরি কত?

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য ও যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় বিশ্ববাজারে সোনার দাম আপাতত স্থিতিশীল অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, এখন বিনিয়োগকারীদের মূল নজর ফেডারেল রিজার্ভের (ফেড) ভবিষ্যৎ সুদের হার নীতির দিকে, যা নির্ধারণে এ সপ্তাহের কর্মসংস্থানসংক্রান্ত তথ্য বড় ভূমিকা রাখতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টা ৪ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২ দশমিক ৪১ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার সোনার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ১১৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার লেনদেন হয় ‘ট্রয় আউন্স’ হিসেবে। ১ ট্রয় আউন্স = প্রায় ৩১ দশমিক ১০ গ্রাম, যা প্রায় ২ দশমিক ৬৭ ভরির সমান। এই হিসাব অনুযায়ী, আজ বিশ্ববাজারে ১ ভরি সোনা বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ৫২১ ডলারে বা ১ লাখ ৮৮ হাজারেরও বেশি টাকায়। এদিকে, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার-সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্র

আজ বিশ্ববাজারে সোনার ভরি কত?

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য ও যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় বিশ্ববাজারে সোনার দাম আপাতত স্থিতিশীল অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে, এখন বিনিয়োগকারীদের মূল নজর ফেডারেল রিজার্ভের (ফেড) ভবিষ্যৎ সুদের হার নীতির দিকে, যা নির্ধারণে এ সপ্তাহের কর্মসংস্থানসংক্রান্ত তথ্য বড় ভূমিকা রাখতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টা ৪ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২ দশমিক ৪১ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার সোনার দাম দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ১১৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার লেনদেন হয় ‘ট্রয় আউন্স’ হিসেবে। ১ ট্রয় আউন্স = প্রায় ৩১ দশমিক ১০ গ্রাম, যা প্রায় ২ দশমিক ৬৭ ভরির সমান।

এই হিসাব অনুযায়ী, আজ বিশ্ববাজারে ১ ভরি সোনা বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ৫২১ ডলারে বা ১ লাখ ৮৮ হাজারেরও বেশি টাকায়।

এদিকে, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার-সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশ হবে জব ওপেনিংস সংক্রান্ত তথ্য, বুধবার (৫ আগস্ট) প্রকাশিত হবে এডিপি কর্মসংস্থান প্রতিবেদন, আর শুক্রবার প্রকাশ করা হবে বহুল আলোচিত নন-ফার্ম পেরোল প্রতিবেদন।

মুম্বাইভিত্তিক কেদিয়া কমোডিটিজ-এর পরিচালক অজয় কেদিয়া বলেন, সোনার বাজার বর্তমানে এক ধরনের সমন্বয় বা কনসোলিডেশন পর্যায়ে রয়েছে। যদি শ্রমবাজারে দুর্বলতার লক্ষণ দেখা যায়, তাহলে তা মার্কিন ডলারের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের জন্য এটি একটি ‘শেষ সুযোগ’, যাতে তারা একটি ভালো চুক্তিতে পৌঁছাতে পারে।

তবে ট্রাম্পের এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে ইরান। দেশটি জানিয়েছে, বর্তমানে কোনো ধরনের আলোচনা হচ্ছে না এবং ভবিষ্যতেও এমন কোনো আলোচনার পরিকল্পনা নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের কারণে জ্বালানির ব্যয় বেড়েছে এবং মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখতে সুদের হার বাড়ানোর পথে হাঁটতে পারে।

যদিও মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা বা হেজ হিসেবে সোনাকে বিবেচনা করা হয়, তবে সুদের হার বেড়ে গেলে সোনার ওপর চাপ তৈরি হয়। কারণ, সোনা কোনো সুদ দেয় না।

বর্তমানে বাজারের লেনদেনকারীরা হিসাব করছেন, আগামী সেপ্টেম্বরে ফেড সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা ৬৫ শতাংশ। সর্বশেষ মুদ্রানীতি বৈঠকে ফেডের নীতিনির্ধারকদের মধ্যে মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছিল।

অজয় কেদিয়ার মতে, যদি সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে আসে, তাহলে তা সোনার দামের জন্য ইতিবাচক হবে।

নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, তিনি এখনো আশাবাদী যে মূল্যস্ফীতির চাপ ধীরে ধীরে কমবে। তবে যদি তা না ঘটে, তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়াতে ফেড কোনো ধরনের দ্বিধা করবে না।

অন্যদিকে, মার্কিন আর্থিক প্রতিষ্ঠান সিটি (Citi) এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, আগামী এক মাস সোনার দাম স্থির থাকতে পারে, এমনকি কিছুটা কমতেও পারে। তবে এরপর বছরের চতুর্থ প্রান্তিকে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে বলে তাদের পূর্বাভাস। এছাড়া আগামী বছরের প্রথমার্ধে সোনার দাম ৫ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: রয়টার্স

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow