আজ সিরিজ জিতলে র‍্যাংকিংয়ে কোথায় থাকবে বাংলাদেশ

২০২৭ সালে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে একটু হিসেবনিকেশ কষতে হচ্ছে বাংলাদেশকে। ওয়ানডে র‍্যাংকিংয়ে থাকতে হবে শীর্ষ ৯- এ। এই মুহূর্তে অবশ্য শীর্ষ নয়েই অবস্থান করছে বাংলাদেশ।  তবে তাই বলে স্বস্তিতে বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশের রেটিং ৮১। ৭৭ রেটিং নিয়ে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বাংলাদেশের এক ধাপ সামনে থাকা ইংল্যান্ডের রেটিং ৮৮- বাংলাদেশের চেয়ে ৭ পয়েন্ট বেশি। সব কিছু মিলিয়ে ওয়ানডেতে একেকটি জয় এখন ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এর উদাহরণ বলা যেতে পারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেকে। প্রথম ওয়ানডেতে হেরে গেলেও দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের রেটিং ২ পয়েন্ট বেড়েছে। এতে ক্যারিবীয়দের সাথে ব্যবধানও বাড়িয়েছে টাইগাররা। রেটিং পয়েন্টের উন্নতির সুযোগ আছে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে, নিশ্চিত হবে সিরিজ জয়। তবে এই জয়ে রেটিং পয়েন্ট আর বাড়বে না। উন্নতি হবে না র‍্যাংকিংয়েও। ম্যাচ তথা সিরিজটি হেরে গেলেও অবশ্য র‍্যাংকিংয়ে অবনমন হবে না। তবে

আজ সিরিজ জিতলে র‍্যাংকিংয়ে কোথায় থাকবে বাংলাদেশ

২০২৭ সালে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে একটু হিসেবনিকেশ কষতে হচ্ছে বাংলাদেশকে। ওয়ানডে র‍্যাংকিংয়ে থাকতে হবে শীর্ষ ৯- এ। এই মুহূর্তে অবশ্য শীর্ষ নয়েই অবস্থান করছে বাংলাদেশ। 

তবে তাই বলে স্বস্তিতে বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশের রেটিং ৮১। ৭৭ রেটিং নিয়ে বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে বাংলাদেশের এক ধাপ সামনে থাকা ইংল্যান্ডের রেটিং ৮৮- বাংলাদেশের চেয়ে ৭ পয়েন্ট বেশি।

সব কিছু মিলিয়ে ওয়ানডেতে একেকটি জয় এখন ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এর উদাহরণ বলা যেতে পারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেকে। প্রথম ওয়ানডেতে হেরে গেলেও দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের রেটিং ২ পয়েন্ট বেড়েছে। এতে ক্যারিবীয়দের সাথে ব্যবধানও বাড়িয়েছে টাইগাররা।

রেটিং পয়েন্টের উন্নতির সুযোগ আছে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে যদি বাংলাদেশ জিতে, নিশ্চিত হবে সিরিজ জয়। তবে এই জয়ে রেটিং পয়েন্ট আর বাড়বে না। উন্নতি হবে না র‍্যাংকিংয়েও।

ম্যাচ তথা সিরিজটি হেরে গেলেও অবশ্য র‍্যাংকিংয়ে অবনমন হবে না। তবে সেক্ষেত্রে রেটিং আরও ২ পয়েন্ট কমবে, দাঁড়াবে ৭৯-তে। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সাথে ব্যবধান দাঁড়াবে মাত্র ২। সব মিলে সিরিজ নির্ধারণী ম্যাচ বাংলাদেশের জন্য শুধু সিরিজ জয়ের জন্যই গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ র‍্যাংকিংয়ের হিসেবনিকেশের দিক থেকেও।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি কোয়ালিফাই করবে। দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপের অন্যতম আয়োজক, তারা আবার অনেকটা নিশ্চিতভাবেই বিশ্বকাপের আগপর্যন্ত শীর্ষ আটে থাকছে। তাই র‍্যাংকিংয়ের নবম দলও সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পাবে। ১ থেকে ৯ এর বাইরে থাকা দলগুলোকে ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য খেলতে হবে বাছাইপর্ব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow