আতিফ আসলামের প্রথম যে গান শুনেছিলেন ‘ঝুম’ গায়ক

গান করতে সদ্য ঢাকায় পৌঁছেছেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। আগামীকাল ঢাকার মঞ্চে গাইবেন তিনি। তার সঙ্গে স্মৃতিচারণ করে একটি ছবি পোস্ট করেছেন ঢাকার শিল্পী মিনার রহমান। সেখানে আতিফ আসলামের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণার কথাও ভাগাভাগি করেছেন এই তরুণ শিল্পী। আজ (২৩ জুলাই) বৃহস্পতিবার আতিফ আসলামের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে মিনার লেখেন, ‘কিছু মাস আগে আমি আতিফ আসলামের সাথে একই মঞ্চে গান করেছিলাম। সেই কনসার্ট এর লাইন-আপ ছিল দুইজন শিল্পী। আমি আর আতিফ আসলাম। শুরুতে আমি আমার দীর্ঘদিনের বন্ধু, বড় ভাই, অসাধারণ মিউজিশিয়ানদের নিয়ে আমার গড়ে তোলা টিম/ব্যান্ডটিকে নিয়ে আমার পারফর্মেন্স শুরু করলাম, যারা দীর্ঘদিন ধরে আমার সাথে দেশে এবং দেশের বাইরে লাইভ শোয়ে বাজান। ব্যাকস্টেজ থেকে আতিফ আসলাম আমার শেষের দুটো গান শুনেছিলেন।’ ওই পোস্টে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ঘটনাটি উল্লেখ করে মিনার লিখেছেন, ‘স্টেজে ওঠার আগে তিনি (আতিফ আসলাম) আমার প্রশংসা করে বলেছিলেন, আমি যেন কখনো মিউজিক বন্ধ না করি। তিনি আমার কিবোর্ড, পিয়ানো বাজানোর স্টাইল, গায়কী এবং পুরো কম্পোজিশন নিয়ে বেশ প্রশংসা করেছিলেন।’ মৃদ্যু আক্ষে

আতিফ আসলামের প্রথম যে গান শুনেছিলেন ‘ঝুম’ গায়ক

গান করতে সদ্য ঢাকায় পৌঁছেছেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। আগামীকাল ঢাকার মঞ্চে গাইবেন তিনি। তার সঙ্গে স্মৃতিচারণ করে একটি ছবি পোস্ট করেছেন ঢাকার শিল্পী মিনার রহমান। সেখানে আতিফ আসলামের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণার কথাও ভাগাভাগি করেছেন এই তরুণ শিল্পী।

আজ (২৩ জুলাই) বৃহস্পতিবার আতিফ আসলামের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে মিনার লেখেন, ‘কিছু মাস আগে আমি আতিফ আসলামের সাথে একই মঞ্চে গান করেছিলাম। সেই কনসার্ট এর লাইন-আপ ছিল দুইজন শিল্পী। আমি আর আতিফ আসলাম। শুরুতে আমি আমার দীর্ঘদিনের বন্ধু, বড় ভাই, অসাধারণ মিউজিশিয়ানদের নিয়ে আমার গড়ে তোলা টিম/ব্যান্ডটিকে নিয়ে আমার পারফর্মেন্স শুরু করলাম, যারা দীর্ঘদিন ধরে আমার সাথে দেশে এবং দেশের বাইরে লাইভ শোয়ে বাজান। ব্যাকস্টেজ থেকে আতিফ আসলাম আমার শেষের দুটো গান শুনেছিলেন।’

আতিফ আসলামের প্রথম যে গান শুনেছিলেন ‘ঝুম’ গায়ক

ওই পোস্টে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ঘটনাটি উল্লেখ করে মিনার লিখেছেন, ‘স্টেজে ওঠার আগে তিনি (আতিফ আসলাম) আমার প্রশংসা করে বলেছিলেন, আমি যেন কখনো মিউজিক বন্ধ না করি। তিনি আমার কিবোর্ড, পিয়ানো বাজানোর স্টাইল, গায়কী এবং পুরো কম্পোজিশন নিয়ে বেশ প্রশংসা করেছিলেন।’

মৃদ্যু আক্ষেপ করে মিনার লিখেছেন, ‘আমার ফটোগ্রাফার ছবি তোলা নিয়ে এতই ব্যস্ত ছিলেন যে, আমাকে বলা আতিফ আসলামের এই কথাগুলো তিনি ভিডিও করে রাখতে পারেননি।’

কৈশোর থেকে আতিফ আসলামের গান শুনে আসছেন মিনার রহমান। শিল্পীর গাওয়া নিজের পছন্দের একটি গানের কথাও ওই পোস্টে উল্লেখ করেছেন তিনি। মিনার লিখেছেন, ‘আতিফ আসলাম বিশ্বের অন্যতম আলোচিত শিল্পী। অসম্ভব গুণী এই শিল্পীর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। কিশোর বয়স থেকে আমি আতিফ আসলামের গান শুনেছি। আমার শোনা তার প্রথম গানটি হচ্ছে “তেরে বিন”।’

আতিফের প্রশংসা বিশেষভাবে অনুপ্রাণিত করেছে মিনারকে। আতিফ ঢাকার আসার পর তার সঙ্গে ছবি পোস্ট করে সেই কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘আমার মিউজিক নিয়ে তার মতো এত গুণী একজন শিল্পীর প্রশংসনীয় পর্যবেক্ষণ আমাকে অদ্ভূতভাবে অনুপ্রাণিত করেছে।
ধন্যবাদ আতিফ আসলাম।’

উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে আতিফ আসলামের কনসার্ট ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। সে উপলক্ষে ঢাকায় পৌঁছেছেন তিনি।

আরএমডি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow