আদ্-দ্বীন হাসপাতাল ভবনে বেকারির সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পাউরুটি তৈরির একটি কারখানার (বেকারি) সন্ধান পাওয়া গেছে। শনিবার (৩০ মে) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালটি পরিদর্শনে গেলে বিষয়টি গণমাধ্যমের সামনে আসে। এ সময় মন্ত্রী বেকারিটি দেখে ক্ষোভ প্রকাশ করে জানান, বিষয়টি শক্তভাবে দেখা হবে। পরিদর্শনকালে হাসপাতালের ভবনে পাউরুটি উৎপাদনের কার্যক্রম পরিচালিত হওয়ার বিষয়টি ধরা পড়ে। তখন ঘটনাস্থলের দৃশ্য দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হয়, যা এরই মধ্যে জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগে ৬ নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেওয়া হবে প্রতিবেদন। কারণ, সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি, তাই আজ দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে। তিনি আরও বলেন, এক মায়ের অনুরোধে দুই ঘণ্টা বন্ধ ছিল

আদ্-দ্বীন হাসপাতাল ভবনে বেকারির সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পাউরুটি তৈরির একটি কারখানার (বেকারি) সন্ধান পাওয়া গেছে।

শনিবার (৩০ মে) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালটি পরিদর্শনে গেলে বিষয়টি গণমাধ্যমের সামনে আসে। এ সময় মন্ত্রী বেকারিটি দেখে ক্ষোভ প্রকাশ করে জানান, বিষয়টি শক্তভাবে দেখা হবে।

পরিদর্শনকালে হাসপাতালের ভবনে পাউরুটি উৎপাদনের কার্যক্রম পরিচালিত হওয়ার বিষয়টি ধরা পড়ে।

তখন ঘটনাস্থলের দৃশ্য দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হয়, যা এরই মধ্যে জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর আগে ৬ নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির প্রতিবেদন আজ জমা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দিয়েছি কমিটিকে, ৩ জুন দেওয়া হবে প্রতিবেদন। কারণ, সেখানে অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য নেওয়া যায়নি, তাই আজ দেওয়া হচ্ছে না। তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।

তিনি আরও বলেন, এক মায়ের অনুরোধে দুই ঘণ্টা বন্ধ ছিল এসি এবং সেটা রাত ২টা থেকে ৪টা পর্যন্ত, এ সময় কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। প্রতিবেদনের আলোকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

তদন্তকারীরা হাসপাতালের সব বিষয় নিয়ে তদন্ত করছে, সবকিছুই বের হয়ে আসবে বলেও আশ্বস্ত করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জাহিদ রায়হানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow