আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দোকান ও বসতবাড়িতে হামলা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ১০ টি ঘর ও একটি মুদি দোকান।
সোমবার (২৯ জুন) রাত ৩টার দিকে আখতার হাওলাদারের লোকজনদের বাড়িতে হামলা চালায় লাভলু ও হাসান পক্ষের লোকজন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারীপুর সদরের লক্ষিগঞ্জ ও নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আখতার হাওলাদারের সঙ্গে লাভলু হাওলাদার ও হাসান মুন্সীর দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। দুইপক্ষের মধ্যে সুযোগ পেলে চলে হামলা-পাল্টা হামলা। এরই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে আখতার হাওলাদারের পক্ষের লোকজনদের বসতবাড়িতে হামলা চালায় লাভলু ও হাসান পক্ষের লোকজন।
এসময় রান্নাঘরসহ ১০ টি বসতঘর ও একটি মুদি দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। অগ্নিসংযোগে কৃষক খবির হাওলাদার, রানা বেপারী, সিরাজ বেপারী, আবু বেপারীর বসতবাড়ি ও জেলাল বেপারির মুদি দোকান ৭ টি ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ভাঙচুর ও লুটপাট করা হয়েছে নগদ টাকা, গরুসহ মুদি দোকানের মালামাল। শাকিলা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে আহত করেছে হামলাকারীরা।
আহত শাকিলা বেগম জানান, প্রতিদিনের মতো স্ব

আহত শাকিলা বেগম জানান, প্রতিদিনের মতো স্বপরিবারে ঘরে ঘুমিয়ে ছিলেন তারা। হঠাৎ করে রাত ৩ টার দিকে ভাঙচুরের শব্দ পেয়ে ঘুম থেকে উঠে হামলাকারীদের দেখতে পান। এসময় তার স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন শাকিলা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, খবর পেয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিস খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই মামলা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নতুন মাদারীপুর ও লক্ষিগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব থেকেই এ ধরনের ঘটনা ঘটে আসছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি।
উল্লেখ্য, নতুন মাদারীপুর এলাকায় ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর গত দেড় বছরে দুপক্ষের দুজনকে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগে পুড়িয়ে দেওয়া হয়েছে শতাধিক বসতঘর। একাধিক মামলায় পলাতক রয়েছে উভয়পক্ষের লোকজন।