আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার (৩১ জুলাই) নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সাথে থাকা আরও একজন; দুজনেরই হাত থেকে রক্তপাত হয়। এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটে।

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।

শুক্রবার (৩১ জুলাই) নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সাথে থাকা আরও একজন; দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।

এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow