আবারও বাতিল অনুপম রায়ের ঢাকা কনসার্ট

সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় সরকারি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্ট। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কনসার্টের মাত্র দুই দিন আগে বুধবার মধ্যরাতে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশনস এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেয়। আয়োজকদের দাবি, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে অনুমতিপত্র না দেওয়ার সিদ্ধান্ত জানায়। ফলে বাধ্য হয়ে কনসার্টটি স্থগিত করা হয়েছে। কনসার্ট বাতিলের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে আয়োজক প্রীতম দে গণমাধ্যমকে বলেন, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হওয়ায় আমাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। প্রথমবার অনুমতি পাওয়ার পরও কনসার্ট স্থগিত হয়েছিল। পরে আবার অনুমতি দেওয়া হয়। কিন্তু শেষ সময়ে সেটিও স্থগিত করা হলো। এতে হাজারো সংগীতপ্রেমী, টিকিটধারী দর্শক, সহশিল্পী, স্

আবারও বাতিল অনুপম রায়ের ঢাকা কনসার্ট
সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় সরকারি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্ট। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কনসার্টের মাত্র দুই দিন আগে বুধবার মধ্যরাতে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশনস এক বিজ্ঞপ্তিতে অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেয়। আয়োজকদের দাবি, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিকতা আগেই সম্পন্ন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে অনুমতিপত্র না দেওয়ার সিদ্ধান্ত জানায়। ফলে বাধ্য হয়ে কনসার্টটি স্থগিত করা হয়েছে। কনসার্ট বাতিলের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে আয়োজক প্রীতম দে গণমাধ্যমকে বলেন, শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হওয়ায় আমাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। প্রথমবার অনুমতি পাওয়ার পরও কনসার্ট স্থগিত হয়েছিল। পরে আবার অনুমতি দেওয়া হয়। কিন্তু শেষ সময়ে সেটিও স্থগিত করা হলো। এতে হাজারো সংগীতপ্রেমী, টিকিটধারী দর্শক, সহশিল্পী, স্পন্সর এবং সংশ্লিষ্ট অংশীদারদের কাছে আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। তিনি বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে আমরা সম্মান জানাই এবং সেই সিদ্ধান্ত মেনেই কনসার্ট স্থগিত করেছি। টিকিটধারীদের উদ্দেশে তিনি জানান, অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে শতভাগ অর্থ ফেরত দেওয়া হবে। অর্থ ফেরতের বিস্তারিত প্রক্রিয়া শিগগিরই জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও চলতি বছরের জুন মাসে সরকারি নির্দেশনার কারণে অনুপম রায়ের নির্ধারিত ঢাকা কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল। এবারও একই ধরনের পরিস্থিতিতে অনুষ্ঠানটি বাতিল হওয়ায় ভক্তদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow