আমাদের পাটের চেয়ে বাংলাদেশের পাট অনেক উন্নত: ভারতের কৃষিমন্ত্রী
ভারতের পাটের চেয়ে বাংলাদেশে উৎপাদিত পাটের গুণগতমান অনেক উন্নত বলে মন্তব্য করেছেন ভারতের কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার (১৪ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গ সফরে এসে মন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও জমিতে উৎপাদিত পাটের মান খতিয়ে দেখেন। তাছাড়া কৃষকদের সঙ্গে দেখা করে তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন। আরও পড়ুন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা জানালো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসময় মন্ত্রী পাটের উপযুক্ত দাম না পাওয়া নিয়েও কৃষকদের সঙ্গে কথা বলেন। পাটের উপযুক্ত মূল্য কীভাবে পাওয়া যাবে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। ভারতের চেয়ে বাংলাদেশের পাটের গুণগতমান উন্নত কেন- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে শিবরাজ সিং চৌহান বলেন, অমি যতটুকু জানি, ওখানে পানির স্রোত অনেক বেশি। স্রোতওয়ালা পানিতে যদি পাট পচানো যায়, তাহলে সেই পাটের গুণমান অনেক উন্নত হয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একই গাঙ্গেয় ব-দ্বীপের উর্বর পলিমাটি ও অন
ভারতের পাটের চেয়ে বাংলাদেশে উৎপাদিত পাটের গুণগতমান অনেক উন্নত বলে মন্তব্য করেছেন ভারতের কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলবার (১৪ জুলাই) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালাইড ফাইবারস পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি।
পশ্চিমবঙ্গ সফরে এসে মন্ত্রী রাজ্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও জমিতে উৎপাদিত পাটের মান খতিয়ে দেখেন। তাছাড়া কৃষকদের সঙ্গে দেখা করে তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন।
এসময় মন্ত্রী পাটের উপযুক্ত দাম না পাওয়া নিয়েও কৃষকদের সঙ্গে কথা বলেন। পাটের উপযুক্ত মূল্য কীভাবে পাওয়া যাবে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
ভারতের চেয়ে বাংলাদেশের পাটের গুণগতমান উন্নত কেন- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে শিবরাজ সিং চৌহান বলেন, অমি যতটুকু জানি, ওখানে পানির স্রোত অনেক বেশি। স্রোতওয়ালা পানিতে যদি পাট পচানো যায়, তাহলে সেই পাটের গুণমান অনেক উন্নত হয়।
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একই গাঙ্গেয় ব-দ্বীপের উর্বর পলিমাটি ও অনুকূল আবহাওয়া ভাগ করে নেয়। তবুও কিছু নির্দিষ্ট কারণে বিশ্ববাজারে ভারতের বদলে বাংলাদেশের পাট অনেক উন্নত ও আদর্শ বলে বিবেচিত হয়।
ডিডি/এসএএইচ
What's Your Reaction?
