আমিরাতে আটকে পড়া যাত্রীদের ফেরাতে বিশেষ ফ্লাইট ইউএস-বাংলার
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বুধবার (৪ মার্চ) ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে উড্ডয়ন করবে। একই ফ্লাইট আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টা (৫ মার্চ) ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। ঢাকা বা চট্টগ্রাম-আবুধাবী ফ্লাইট নম্বর: বিএস-৩৪৯ এবং আবুধাবী-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৫০। আবুধাবী এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট বুকিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বুধবার (৪ মার্চ) ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে উড্ডয়ন করবে। একই ফ্লাইট আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টা (৫ মার্চ) ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। ঢাকা বা চট্টগ্রাম-আবুধাবী ফ্লাইট নম্বর: বিএস-৩৪৯ এবং আবুধাবী-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৫০।
আবুধাবী এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদান করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিট বুকিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন—হটলাইন ১৩৬০৫, মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০–৮০৬।
এমএমএ/এমএমকে
What's Your Reaction?