‘আর একটা কথা...কার্লো আনচেলত্তি, আমরা আসছি!’

২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে নরওয়ে। বুধবার আইভরি কোস্টকে ২-১ গোলে হারানোর পর ড্রেসিংরুমে আবেগঘন ভাষণে খেলোয়াড়দের অভিনন্দন জানান প্রধান কোচ স্টেলে সোলবাক্কেন। খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা শুধু নরওয়ের ফুটবল ইতিহাসই বদলে দাওনি, পুরো দেশের ইতিহাসই বদলে দিয়েছ। এটা বিশাল অর্জন। এমন মুহূর্ত জীবনে একবারই আসে। এখন থেকে আমরা বারবার বিশ্বকাপে খেলব। ২৮ বছরের যে অপেক্ষা আর হতাশা ছিল, আজ তার অবসান হলো।’ সোলবাক্কেন আরও বলেন, ‘আজ নরওয়ের মানুষ যে অনুভূতি ভাগ করে নিচ্ছে, সেটা আর কখনও হারিয়ে যাবে না। তোমরা এমন কিছু উপহার দিয়েছ, যার আনন্দে পুরো দেশ দুই সপ্তাহ উদযাপন করতে পারবে।\" তার এই কথায় হাসিতে ফেটে পড়েন খেলোয়াড়রাও। ভাষণের একেবারে শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে উদ্দেশ করে আত্মবিশ্বাসী বার্তা দেন নরওয়ের কোচ, ‘আর একটা কথা... কার্লো আনচেলত্তি, আমরা আসছি!’ নকআউট পর্বে এখন নরওয়ের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ঐতিহাসিক সাফল্যের পর আত্মবিশ্বাসে টইটম্বুর নরওয়ে যে কোনো প্রতিপক্ষকেই চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এসকেডি/জেআইএম

‘আর একটা কথা...কার্লো আনচেলত্তি, আমরা আসছি!’

২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে নরওয়ে। বুধবার আইভরি কোস্টকে ২-১ গোলে হারানোর পর ড্রেসিংরুমে আবেগঘন ভাষণে খেলোয়াড়দের অভিনন্দন জানান প্রধান কোচ স্টেলে সোলবাক্কেন।

খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা শুধু নরওয়ের ফুটবল ইতিহাসই বদলে দাওনি, পুরো দেশের ইতিহাসই বদলে দিয়েছ। এটা বিশাল অর্জন। এমন মুহূর্ত জীবনে একবারই আসে। এখন থেকে আমরা বারবার বিশ্বকাপে খেলব। ২৮ বছরের যে অপেক্ষা আর হতাশা ছিল, আজ তার অবসান হলো।’

সোলবাক্কেন আরও বলেন, ‘আজ নরওয়ের মানুষ যে অনুভূতি ভাগ করে নিচ্ছে, সেটা আর কখনও হারিয়ে যাবে না। তোমরা এমন কিছু উপহার দিয়েছ, যার আনন্দে পুরো দেশ দুই সপ্তাহ উদযাপন করতে পারবে।" তার এই কথায় হাসিতে ফেটে পড়েন খেলোয়াড়রাও।

ভাষণের একেবারে শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে উদ্দেশ করে আত্মবিশ্বাসী বার্তা দেন নরওয়ের কোচ, ‘আর একটা কথা... কার্লো আনচেলত্তি, আমরা আসছি!’

নকআউট পর্বে এখন নরওয়ের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ঐতিহাসিক সাফল্যের পর আত্মবিশ্বাসে টইটম্বুর নরওয়ে যে কোনো প্রতিপক্ষকেই চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow