আরও এক বাংলাদেশি ক্রিকেটার যাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগে
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে বাংলাদেশ থেকে খেলছেন ৪ ক্রিকেটার। সাকিব আল হাসান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহানের পর এবার পঞ্চম ক্রিকেটার হিসেবে এলপিএল খেলতে যাচ্ছেন তাওহীদ হৃদয়। ইতিমধ্যে বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন তিনি, খেলবেন জাফনা কিংসের হয়ে। সাকিব আল হাসানও এই দলের হয়ে খেলছেন এই আসরে। বিসিবির একটি সুত্র জাগো নিউজকে এটি নিশ্চিত করেছে। ড্রাফটে হৃদয়ের মূল্য ছিল ৩০ লাখ ডলার। কিন্তু তখন কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি। তবে আসর শুরুর পর জাফনা দলে ভেড়ালো হৃদয়কে। এবার অবশ্য আসরের শুরু থেকেই নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে জাফনা। আসর শুরুর আগেই দূর্নীতির অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানকে সরিয়ে মালিকানা নিজেদের কাছে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এ নিয়ে তৃতীয়বারের মতো এলপিএলে খেলতে যাচ্ছেন হৃদয়। প্রথমবার ২০২৩ সালে এই ডানহাতি ব্যাটসম্যান জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে এক ফিফটি ও ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে করেন ১৫৫ রান। ২০২৪ সালে ডাম্বুলা সিক্সার্সের হয়ে তিন ম্যাচে দুই ইনিংসে মাত্র ১ রান আসে তার ব্যাটে। এর আগে গতকাল সকালে এলপিএল খেলতে শ্রীলঙ্কায় গেছেন নুরুল হাসা
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে বাংলাদেশ থেকে খেলছেন ৪ ক্রিকেটার। সাকিব আল হাসান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহানের পর এবার পঞ্চম ক্রিকেটার হিসেবে এলপিএল খেলতে যাচ্ছেন তাওহীদ হৃদয়।
ইতিমধ্যে বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন তিনি, খেলবেন জাফনা কিংসের হয়ে। সাকিব আল হাসানও এই দলের হয়ে খেলছেন এই আসরে। বিসিবির একটি সুত্র জাগো নিউজকে এটি নিশ্চিত করেছে।
ড্রাফটে হৃদয়ের মূল্য ছিল ৩০ লাখ ডলার। কিন্তু তখন কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি। তবে আসর শুরুর পর জাফনা দলে ভেড়ালো হৃদয়কে। এবার অবশ্য আসরের শুরু থেকেই নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে জাফনা। আসর শুরুর আগেই দূর্নীতির অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানকে সরিয়ে মালিকানা নিজেদের কাছে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
এ নিয়ে তৃতীয়বারের মতো এলপিএলে খেলতে যাচ্ছেন হৃদয়। প্রথমবার ২০২৩ সালে এই ডানহাতি ব্যাটসম্যান জাফনা কিংসের হয়ে ৬ ম্যাচে এক ফিফটি ও ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে করেন ১৫৫ রান। ২০২৪ সালে ডাম্বুলা সিক্সার্সের হয়ে তিন ম্যাচে দুই ইনিংসে মাত্র ১ রান আসে তার ব্যাটে।
এর আগে গতকাল সকালে এলপিএল খেলতে শ্রীলঙ্কায় গেছেন নুরুল হাসান সোহান। গল গ্যালান্টসে লিটন কুমার দাসের বদলি হিসেবে খেলবেন তিনি। এই আসরে একই দলের হয়ে তাসকিন আহমেদের খেলার কথা ছিল।
তবে, অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তিনি নিজেকে এলপিএল থেকে প্রত্যাহার করে নিয়েছেন। তার বদলি হিসেবে রিপন মন্ডলের নাম শোনা গেলেও বিসিবির কাছে এখনো প্রস্তাব আসেনি।
এসকেডি/এমএমআর/জেআইএম
What's Your Reaction?