আরেক প্রণালি বন্ধের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র যদি অঞ্চলে বড় ধরনের ভুল পদক্ষেপ নেয়, তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার কথা ভাবতে পারে ইরান— এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির এক সামরিক কর্মকর্তা। বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো ‘কৌশলগত ভুল’ হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তিনি আরও জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ইরানের ধাপে ধাপে সাজানো সামরিক পরিকল্পনা প্রস্তুত রয়েছে। ওই কর্মকর্তা বলেন, পরিস্থিতি দ্রুতই আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এবং ইরানের হাতে এখনো অনেক কৌশল রয়েছে। সূত্র : শাফাক নিউজ
যুক্তরাষ্ট্র যদি অঞ্চলে বড় ধরনের ভুল পদক্ষেপ নেয়, তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করে দেওয়ার কথা ভাবতে পারে ইরান— এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির এক সামরিক কর্মকর্তা।
বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো ‘কৌশলগত ভুল’ হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
তিনি আরও জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ইরানের ধাপে ধাপে সাজানো সামরিক পরিকল্পনা প্রস্তুত রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, পরিস্থিতি দ্রুতই আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে এবং ইরানের হাতে এখনো অনেক কৌশল রয়েছে। সূত্র : শাফাক নিউজ
What's Your Reaction?