আর্জেন্টিনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বুধবার বেল-৪১২ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। এটি প্রশিক্ষণ শেষে পার্শ্ববর্তী একটি প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য যাচ্ছিল। পথে ইশিগুয়ালাস্তো ন্যাশনাল পার্ক এলাকায় এটি বিধ্বস্ত হয়। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সান হুয়ান প্রদেশের গভর্নর মার্সেলো অররেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ সদস্য এবং বেসামরিক সুরক্ষা বিভাগের সদস্যরা ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্টেওলিভা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে, দেশটির লা রিওহা অঞ্চলে কয়েক দিন ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিলেন অগ্নিনির্বাপক কর্মীরা। পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়া

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বুধবার বেল-৪১২ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। এটি প্রশিক্ষণ শেষে পার্শ্ববর্তী একটি প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য যাচ্ছিল। পথে ইশিগুয়ালাস্তো ন্যাশনাল পার্ক এলাকায় এটি বিধ্বস্ত হয়।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সান হুয়ান প্রদেশের গভর্নর মার্সেলো অররেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, দুর্ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ সদস্য এবং বেসামরিক সুরক্ষা বিভাগের সদস্যরা ছিলেন।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্টেওলিভা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, দেশটির লা রিওহা অঞ্চলে কয়েক দিন ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিলেন অগ্নিনির্বাপক কর্মীরা। পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়া এসব আগুনে মাত্র তিন দিনে শত শত হেক্টর বনভূমি পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ওই আগুন নেভানোর কাজে সহায়তার জন্য যাচ্ছিল।

সূত্র: এনডিটিভি, এএফপি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow