আলিঙ্গন দৃশ্য নিয়ে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী, এবার সতর্ক থাকবেন

পাকিস্তানি বিনোদন ভুবনের নতুন সেনসেশন আলোচিত ও জনপ্রিয় মুখ সাহার হাশমি। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ‘জুলম’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে খুব অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন। সম্প্রতি নাটকের একটি দৃশ্যে সহ-অভিনেতাকে জড়িয়ে ধরে তীব্র সমালোচনার মুখে পড়েন পাকিস্তানি এই অভিনেত্রী। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি পর্দার সাহসী দৃশ্যে সাবলীল অভিনয়ের জন্য সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন সাহার। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা আবেগ প্রকাশের ক্ষেত্রে তিনি বেশ খোলামেলা। বর্তমানে জিও টিভির ‘শাইদাই’ এবং হাম টিভির ‘জানজিরেই’ নাটকে দুর্দান্ত অভিনয় করছেন এই তারকা। দুটি নাটকই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নাটকের একটি দৃশ্যে সাহার সহ-অভিনেতাকে জড়িয়ে ধরেছিলেন। সাহসী এই দৃশ্যের জন্য নেটিজেনরা তাকে ভারতীয় অভিনেতা ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমির সঙ্গেও তুলনা করতে ছাড়েননি। পাকিস্তানের রক্ষণশীল সামাজিত প্রেক্ষাপটে আলিঙ্গনের এ দৃশ্যটি অনেকেই সহজভাবে নিতে পারেননি। শুরু হয় ট্রল ও সমালোচনা। এই সমালোচনার ঝড় সাহার হাশমিকে মানসিকভাবে বিধ্বস্ত করছে। এবার এ বিষয়ে খোলামেলা কথা বললেন তিনি। জানিয়েছেন, নেটিজেনদের এমন প্রতিক্রিয়

আলিঙ্গন দৃশ্য নিয়ে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী, এবার সতর্ক থাকবেন

পাকিস্তানি বিনোদন ভুবনের নতুন সেনসেশন আলোচিত ও জনপ্রিয় মুখ সাহার হাশমি। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ‘জুলম’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে খুব অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন। সম্প্রতি নাটকের একটি দৃশ্যে সহ-অভিনেতাকে জড়িয়ে ধরে তীব্র সমালোচনার মুখে পড়েন পাকিস্তানি এই অভিনেত্রী।

দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি পর্দার সাহসী দৃশ্যে সাবলীল অভিনয়ের জন্য সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন সাহার। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা আবেগ প্রকাশের ক্ষেত্রে তিনি বেশ খোলামেলা।

বর্তমানে জিও টিভির ‘শাইদাই’ এবং হাম টিভির ‘জানজিরেই’ নাটকে দুর্দান্ত অভিনয় করছেন এই তারকা। দুটি নাটকই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। নাটকের একটি দৃশ্যে সাহার সহ-অভিনেতাকে জড়িয়ে ধরেছিলেন। সাহসী এই দৃশ্যের জন্য নেটিজেনরা তাকে ভারতীয় অভিনেতা ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমির সঙ্গেও তুলনা করতে ছাড়েননি।

পাকিস্তানের রক্ষণশীল সামাজিত প্রেক্ষাপটে আলিঙ্গনের এ দৃশ্যটি অনেকেই সহজভাবে নিতে পারেননি। শুরু হয় ট্রল ও সমালোচনা। এই সমালোচনার ঝড় সাহার হাশমিকে মানসিকভাবে বিধ্বস্ত করছে। এবার এ বিষয়ে খোলামেলা কথা বললেন তিনি। জানিয়েছেন, নেটিজেনদের এমন প্রতিক্রিয়া তাকে একদিকে যেমন কষ্ট দিয়েছে, অন্যদিকে করেছে মারাত্মক বিভ্রান্ত। এ ধরনের দৃশ্যে পরবর্তী সময়ে আরও সতর্ক থাকবেন বলে জানান অভিনেত্রী নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাহার বলেন, ভারতীয় তারকা ইমরান হাশমির সঙ্গে তার তুলনা করাটা একেবারেই অনুচিত ও অপ্রাসঙ্গিক। তার বয়ান, ‘আমিই প্রথম নই, আর শেষও নই যে পর্দায় এমন দৃশ্যে অভিনয় করেছি। এগুলো স্ক্রিপ্টের অংশ এবং গল্পের প্রয়োজনেই শুধু শুট করা হয়। পরিচালক আমাকে বলেছিলেন, আমি স্বাচ্ছন্দ্য বোধ করলেই কেবল দৃশ্যটিতে অভিনয় করতে।’

তিনি আরও যোগ করেন, চিত্রনাট্য অনুযায়ী অভিনয় করার জন্য শিল্পীদের এভাবে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয়। পুরুষ অভিনেতাদের চেয়ে তাকে কেন বেশি ট্রল করা হলো—এমন প্রশ্নে কৌতুক করে সহর বলেন, হয়তো নামের শেষে ‘হাশমি’ পদবি থাকার কারণেই এমনটা ঘটেছে!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow