আসন্ন ঈদ উপলক্ষে জয়পুরহাটে ৫৬৬৯৬ পরিবার পাচ্ছে মানবিক সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক খাদ্য সহায়তা হিসেবে জয়পুরহাট জেলার ৫৬ হাজার ৬৯৬ দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে ১০ কেজি করে ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) চাল । জয়পুরহাট পৌরসভা চত্বরে শুক্রবার (১৩ মার্চ) সকালে ৯টি ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের ওই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক খান, নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাশেম এবং উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল করিম জানান, ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলায় এবার ৫৬ হাজার ৬৯৬ পরিবারকে দেওয়া হবে ৫৬৬ দশমিক ৯৬০ মেট্রিকটন চাল। যার প্রত্যেকটি পরিবার ১০ কেজি করে চাল পাচ্ছেন। আগামী ১৫ মার্চের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করার নির্দেশনা প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে বলেও জানান তিনি । জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ আরও

আসন্ন ঈদ উপলক্ষে জয়পুরহাটে ৫৬৬৯৬ পরিবার পাচ্ছে মানবিক সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক খাদ্য সহায়তা হিসেবে জয়পুরহাট জেলার ৫৬ হাজার ৬৯৬ দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে ১০ কেজি করে ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) চাল ।

জয়পুরহাট পৌরসভা চত্বরে শুক্রবার (১৩ মার্চ) সকালে ৯টি ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের ওই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক খান, নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাশেম এবং উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল করিম জানান, ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলায় এবার ৫৬ হাজার ৬৯৬ পরিবারকে দেওয়া হবে ৫৬৬ দশমিক ৯৬০ মেট্রিকটন চাল। যার প্রত্যেকটি পরিবার ১০ কেজি করে চাল পাচ্ছেন। আগামী ১৫ মার্চের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করার নির্দেশনা প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকে বলেও জানান তিনি ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ আরও জানায়, ইতোমধ্যে জেলার পাঁচ উপজেলায় ৩৫ হাজার ১১১ পরিবারের মাঝে বিতরণের জন্য ৩৫১ দশমিক ১১০ মেট্রিক টন চাল এবং জেলার পাঁচ পৌরসভার ২১ হাজার ৫৮৫ পরিবারের মাঝে বিতরণের জন্য ২১৫ দশমিক ৮৫০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow