আসাম, কেরালা ও পুদুচেরিতে চলছে বিধানসভা ভোট

ভারতের দুই রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিধানসভা ভোট শুরু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং দক্ষিণ ভারতের কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক দফায় ভোট গ্রহণ চলছে। আসামে ১২৬টি আসনে, কেরালায় ১৪০টি আসনে এবং পুদুচেরিতে ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত আসামে ভোটের হার ৫৯.৬৩ শতাংশ। কেরালা এবং পন্ডিচেরিতে ভোট পড়েছে যথাক্রমে ৪৯.৭০ শতাংশ ও ৫৬.৮৩ শতাংশ। চলতি বিধানসভা ভোট বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এই ভোট ক্ষমতায় টিকে থাকার লড়াই। আবার পুদুচেরিতে এনডিএ জোটের অংশ বিজেপি। মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীর নেতৃত্বাধীন সর্বভারতীয় এনআর কংগ্রেসের (এআইএনআরসি) সঙ্গে জোটে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে গেরুয়া শিবির। কেরালায় মূলত লড়াই বাম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর মধ্যে। কেরালাতেও নিজেদের আসন বাড়াতে মরিয়া বিজেপি। সেন্টার ফর পলিসি রিসার্চের রাজনৈতিক বিশ্লেষক রাহুল বর্মা বিবিসিকে বলেন, এটি বিজেপির জন্য বড় পরীক্ষ

আসাম, কেরালা ও পুদুচেরিতে চলছে বিধানসভা ভোট
ভারতের দুই রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিধানসভা ভোট শুরু হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম এবং দক্ষিণ ভারতের কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক দফায় ভোট গ্রহণ চলছে। আসামে ১২৬টি আসনে, কেরালায় ১৪০টি আসনে এবং পুদুচেরিতে ৩০টি আসনে ভোটগ্রহণ চলছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা একটা পর্যন্ত আসামে ভোটের হার ৫৯.৬৩ শতাংশ। কেরালা এবং পন্ডিচেরিতে ভোট পড়েছে যথাক্রমে ৪৯.৭০ শতাংশ ও ৫৬.৮৩ শতাংশ। চলতি বিধানসভা ভোট বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এই ভোট ক্ষমতায় টিকে থাকার লড়াই। আবার পুদুচেরিতে এনডিএ জোটের অংশ বিজেপি। মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামীর নেতৃত্বাধীন সর্বভারতীয় এনআর কংগ্রেসের (এআইএনআরসি) সঙ্গে জোটে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে গেরুয়া শিবির। কেরালায় মূলত লড়াই বাম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর মধ্যে। কেরালাতেও নিজেদের আসন বাড়াতে মরিয়া বিজেপি। সেন্টার ফর পলিসি রিসার্চের রাজনৈতিক বিশ্লেষক রাহুল বর্মা বিবিসিকে বলেন, এটি বিজেপির জন্য বড় পরীক্ষা, যারা বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গ ও দক্ষিণের রাজ্য কেরালা ও তামিলনাড়ুতে জনভিত্তি বাড়ানোর চেষ্টা করছে। তার মতে, সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচনী প্রভাব ক্রমশ কমতে থাকা কংগ্রেসের জন্য এটি আরও বড় চ্যালেঞ্জ। রাহুল আরও বলেন, ফলাফলই বলে দেবে কংগ্রেস আসামে কোনো জোরালো চ্যালেঞ্জ গড়তে পারছে কি না কিংবা কেরালায় সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের সাফল্য ধরে রাখতে পারছে কি না। তাছাড়া বৃহত্তর বিরোধী জোট অভ্যন্তরীণ বিরোধগুলো কীভাবে সামাল দিচ্ছে, তারও একটি আভাস মিলবে এই নির্বাচনে। সূত্র : বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow