আড়াই বছর পরিত্যক্ত ভিটায় আত্মগোপন, শেষ রক্ষা হলো না মিলনের
মাদারীপুরের ডাসারে ৪টি মামলায় দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মীর মিলনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ আড়াই বছর ধরে নিজ এলাকার একটি পরিত্যক্ত ভিটায় আস্তানা বানিয়ে আত্মগোপন করে থেকেও শেষ রক্ষা হলো না তার। বুধবার (২২ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পুয়ালি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মীর মিলন ওই গ্রামের মৃত মীর পান্নার ছেলে। পুলিশ জানায়, মীর মিলন একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে ফেরারি জীবনযাপন করছিলেন। তিনি নিজ এলাকায় একটি পরিত্যক্ত ভিটায় লোকচক্ষুর আড়ালে আস্তানা গড়ে তোলেন এবং গত আড়াই বছর ধরে সেখানে আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডাসার থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই পরিত্যক্ত ভিটায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন পাশের একটি ধানক্ষেত দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মীর মিলন ৪টি আলাদা মামলায় বিভিন্ন মেয়াদে মোট ৫ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। সাজা ঘোষণার পর থেকেই
মাদারীপুরের ডাসারে ৪টি মামলায় দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মীর মিলনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ আড়াই বছর ধরে নিজ এলাকার একটি পরিত্যক্ত ভিটায় আস্তানা বানিয়ে আত্মগোপন করে থেকেও শেষ রক্ষা হলো না তার।
বুধবার (২২ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পুয়ালি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মীর মিলন ওই গ্রামের মৃত মীর পান্নার ছেলে।
পুলিশ জানায়, মীর মিলন একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে ফেরারি জীবনযাপন করছিলেন। তিনি নিজ এলাকায় একটি পরিত্যক্ত ভিটায় লোকচক্ষুর আড়ালে আস্তানা গড়ে তোলেন এবং গত আড়াই বছর ধরে সেখানে আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ডাসার থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই পরিত্যক্ত ভিটায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন পাশের একটি ধানক্ষেত দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মীর মিলন ৪টি আলাদা মামলায় বিভিন্ন মেয়াদে মোট ৫ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালত থেকে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মীর মিলন একাধিক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?