ইংলিশ চ্যানেলে ঝুঁকিপূর্ণ মানবপাচারের মূলহোতা কুর্দিস্তানে গ্রেফতার
আন্তর্জাতিক মানবপাচার চক্রের এক সদস্যকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে তার প্রকৃত পরিচয় প্রকাশ পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। গ্রেফতার ব্যক্তির নাম কারদো জাফ। তিনি দীর্ঘদিন ধরে ‘কারদো রানিয়া’ নামে পরিচিত ছিলেন এবং বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে মানবপাচারের কার্যক্রম পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বাধীন নেটওয়ার্ক আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মানুষকে অবৈধভাবে ইউরোপ ও যুক্তরাজ্যে পাঠাতো। বিবিসির অনুসন্ধান অনুযায়ী, এই চক্র ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য বিপজ্জনক ছোট নৌকা ব্যবহার করত। অনেক ক্ষেত্রে অভিবাসীদের অতিরিক্ত ভিড়যুক্ত নৌকায় তুলে গভীর রাতে সমুদ্রে পাঠানো হতো, যা তাদের জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করত। কারদো জাফ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তার কার্যক্রম প্রচার করতেন। সেখানে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর বিভিন্ন ‘প্যাকেজ’ অফার করা হতো। ধনী গ্রাহকদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থার কথাও বলা হতো, যার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করা হতো। তবে দরিদ্র অভিবাসীদের
আন্তর্জাতিক মানবপাচার চক্রের এক সদস্যকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে তার প্রকৃত পরিচয় প্রকাশ পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।
গ্রেফতার ব্যক্তির নাম কারদো জাফ। তিনি দীর্ঘদিন ধরে ‘কারদো রানিয়া’ নামে পরিচিত ছিলেন এবং বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে মানবপাচারের কার্যক্রম পরিচালনা করতেন।
অভিযোগ রয়েছে, তার নেতৃত্বাধীন নেটওয়ার্ক আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মানুষকে অবৈধভাবে ইউরোপ ও যুক্তরাজ্যে পাঠাতো।
বিবিসির অনুসন্ধান অনুযায়ী, এই চক্র ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার জন্য বিপজ্জনক ছোট নৌকা ব্যবহার করত। অনেক ক্ষেত্রে অভিবাসীদের অতিরিক্ত ভিড়যুক্ত নৌকায় তুলে গভীর রাতে সমুদ্রে পাঠানো হতো, যা তাদের জীবনের জন্য বড় ঝুঁকি তৈরি করত।
কারদো জাফ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তার কার্যক্রম প্রচার করতেন। সেখানে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর বিভিন্ন ‘প্যাকেজ’ অফার করা হতো। ধনী গ্রাহকদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থার কথাও বলা হতো, যার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করা হতো।
তবে দরিদ্র অভিবাসীদের জন্য পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। অনেকেই জানিয়েছেন, তাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছাড়া বিপজ্জনক সমুদ্রপথে পাঠানো হতো। এসব ঘটনায় বহু মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে।
বিবিসির সাংবাদিক সু মিচেল ও রব লরির অনুসন্ধানী কাজের মাধ্যমে কারদো জাফের আসল পরিচয় সামনে আসে। এরপর কুর্দিস্তান আঞ্চলিক নিরাপত্তা বাহিনী তাকে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি তদন্তাধীন রয়েছেন।
অভিবাসী বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মানবপাচার এখন একটি সংঘবদ্ধ অপরাধে পরিণত হয়েছে। যুদ্ধ, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে এসব চক্র সাধারণ মানুষকে বিপজ্জনক পথে বিদেশে পাঠাচ্ছে। অনেক সময় অভিবাসীরা উন্নত জীবনের আশায় প্রতারিত হন এবং জীবনসংকটের মুখোমুখি হন।
এমআরএম
What's Your Reaction?