ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মেলান্দহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দী বাজারে ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলতাফুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ভাই বেলাল, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সোলায়মান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য হাজী আবদুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ এবং বিএনপিকর্মী জাকির হোসেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের ভাষ্য, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনুর সমর্থকদের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে রুনু তালুকদারের সম
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চর গোবিন্দী বাজারে ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলতাফুর রহমান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ভাই বেলাল, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সোলায়মান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য হাজী আবদুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ এবং বিএনপিকর্মী জাকির হোসেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের ভাষ্য, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনুর সমর্থকদের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে রুনু তালুকদারের সমর্থকদের একটি নির্বাচনী মহড়া শেষে উসকানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জেরে বুধবার বিকেলে চর গোবিন্দী বাজারে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার বলেন, তিনি ঢাকায় অবস্থান করায় ঘটনার খবর পেয়ে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকেও বিষয়টি অবহিত করেছেন।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ বাবুল বলেন, মঙ্গলবার এক পক্ষের উসকানিমূলক মন্তব্যের প্রতিবাদের জের ধরেই বুধবার উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। তবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদার রুনু। তিনি দাবি করেন, মঙ্গলবার রাতে তার সমর্থকেরা বাজারে বসে থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন মাতাল অবস্থায় এসে হট্টগোল শুরু করে। বুধবারও তারাই প্রথম হামলা চালিয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?