ইউরোপের লিগে দল কিনলেন ক্রিস গেইল

টি-টোয়েন্টি ক্রিকেটের একসময়ের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল। নিয়মিত খেলতেন বিশ্বের নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে। এবার তিনিই দল কিনলেন ইউরোপের ফ্র্যাঞ্চাইজি লিগে। গ্লাসগোভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। যা এই গ্রীষ্মে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরের অংশ নেবে। গেইল ভারতের মুগাফি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে দলটি কিনেছেন, যার নাম রাখা হয়েছে গ্লাসগো মুগাফিয়ান্স। এই দলটি আগে কেনার কথা ছিল রাহুল দ্রাবিড় ও রবীচন্দ্রন অশ্বিনের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী গোষ্ঠী গ্লাসগো। তবে এখন তারা ডাবলিনভিত্তিক দলের দিকে আগ্রহ সরিয়ে নিয়েছে বলে জানা গেছে। নতুন ভূমিকা নিয়ে গেইল বলেন, ‘এই ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হওয়া তার জন্য একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। ইউরোপকে তিনি ক্রিকেটের “শেষ সীমান্ত” হিসেবে উল্লেখ করে বলেন, এই লিগ স্থানীয় প্রতিভা তুলে আনতে বড় ভূমিকা রাখতে পারে’ এই টুর্নামেন্টটি আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে। দলগুলো থাকবে আমস্টারডাম, রটারডাম, বেলফাস্ট, ডাবলিন, গ্লাসগো ও এডিনব

ইউরোপের লিগে দল কিনলেন ক্রিস গেইল

টি-টোয়েন্টি ক্রিকেটের একসময়ের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল। নিয়মিত খেলতেন বিশ্বের নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে। এবার তিনিই দল কিনলেন ইউরোপের ফ্র্যাঞ্চাইজি লিগে।

গ্লাসগোভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হিসেবে যুক্ত হয়েছেন তিনি। যা এই গ্রীষ্মে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরের অংশ নেবে।

গেইল ভারতের মুগাফি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে দলটি কিনেছেন, যার নাম রাখা হয়েছে গ্লাসগো মুগাফিয়ান্স।

এই দলটি আগে কেনার কথা ছিল রাহুল দ্রাবিড় ও রবীচন্দ্রন অশ্বিনের নেতৃত্বাধীন একটি বিনিয়োগকারী গোষ্ঠী গ্লাসগো। তবে এখন তারা ডাবলিনভিত্তিক দলের দিকে আগ্রহ সরিয়ে নিয়েছে বলে জানা গেছে।

নতুন ভূমিকা নিয়ে গেইল বলেন, ‘এই ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হওয়া তার জন্য একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। ইউরোপকে তিনি ক্রিকেটের “শেষ সীমান্ত” হিসেবে উল্লেখ করে বলেন, এই লিগ স্থানীয় প্রতিভা তুলে আনতে বড় ভূমিকা রাখতে পারে’

এই টুর্নামেন্টটি আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে। দলগুলো থাকবে আমস্টারডাম, রটারডাম, বেলফাস্ট, ডাবলিন, গ্লাসগো ও এডিনবরো শহর থেকে।

৪৬ বছর বয়সী গেইল ১৯৯৯ থেকে ২০২১ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ানডে এবং ৭৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ হিসেবেও তিনি সুপরিচিত।

আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্ট।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow