ইন্টারনেট অফিসে হামলা, হোতাসহ গ্রেপ্তার ৯

চট্টগ্রাম নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডে ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হোতা মাইকেলসহ সরাসরি অংশ নেওয়া ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রোববার (১৯ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ৯ জন হলেন- মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈকত হোসেন (১৮), মো. সাইফুদ্দিন (৩২)। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গত ১১ জুলাই ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেভিড ইমন নামে এক সন্ত্রাসী এককালীন দুই কোটি টাকাসহ প্রতিমাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত ১৩ জুলাই দুপুর ১২টায় ৩০-৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অফিসে অনুপ্রবেশ করে।  তিনি আরও বলেন, এসময় অফি

ইন্টারনেট অফিসে হামলা, হোতাসহ গ্রেপ্তার ৯

চট্টগ্রাম নগরের চকবাজার থানার বাকলিয়া এক্সেস রোডে ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হোতা মাইকেলসহ সরাসরি অংশ নেওয়া ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

রোববার (১৯ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ৯ জন হলেন- মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইক্যাল (৩১), মো. তুহিন (২২), আকবর হোসেন (৩৮), মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), মো. সানজাত হাসান (১৮), সৈকত হোসেন (১৮), মো. সাইফুদ্দিন (৩২)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গত ১১ জুলাই ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামক একটি ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেভিড ইমন নামে এক সন্ত্রাসী এককালীন দুই কোটি টাকাসহ প্রতিমাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গত ১৩ জুলাই দুপুর ১২টায় ৩০-৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অফিসে অনুপ্রবেশ করে। 

তিনি আরও বলেন, এসময় অফিসের রক্ষিত আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ অফিসের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। হামলা চালিয়ে কর্মচারীদের বেতন বাবদ ৩৫ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা।

এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হামলায় সরাসরি অংশগ্রহণকারী ৯ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে হামলার অন্যতম সংগঠক মাইকেলও রয়েছে।

তিনি বলেন, আসামিদের এবং উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow