মার্কিন হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বিদ্যুৎকেন্দ্রে আগুন

যুক্তরাষ্ট্রের টানা অষ্টম রাতের হামলার পর ইরান কুয়েত ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধানাগার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে দুটি জাহাজ আটকানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৯ জুলাই) কুয়েত ও বাহরাইন একাধিকবার ইরানি হামলার খবর দেয়। কুয়েতের কর্তৃপক্ষ জানায়, হামলায় একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারে আগুন লেগে যায়। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় ‘জঘন্য ইরানি আগ্রাসনের’ নিন্দা জানিয়েছে। এই দুটি দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এই মাসে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলিতে ইরানের আক্রমণের প্রধান শিকার হয়েছে দেশ দুটি, যা মার্কিন-ইরান যুদ্ধবিরতিকে প্রায় পুরোপুরি ভেঙে দিয়েছে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে রোববার চালানো তাদের একটি হামলায় ক্যাম্প আল-আদিরিতে অবস্থিত একটি মার্কিন গোলাবারুদের ডিপো ও মার্কিন সেনাসদস্যদের আবাসস্থল আলি আল সালেম বিমানঘাঁটির আকাশ প্রতিরক্ষা রাডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। অন্যদিকে, বাহরাইনের সামরিক বাহিনী

মার্কিন হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বিদ্যুৎকেন্দ্রে আগুন

যুক্তরাষ্ট্রের টানা অষ্টম রাতের হামলার পর ইরান কুয়েত ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধানাগার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে দুটি জাহাজ আটকানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (১৯ জুলাই) কুয়েত ও বাহরাইন একাধিকবার ইরানি হামলার খবর দেয়। কুয়েতের কর্তৃপক্ষ জানায়, হামলায় একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারে আগুন লেগে যায়। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় ‘জঘন্য ইরানি আগ্রাসনের’ নিন্দা জানিয়েছে।

এই দুটি দেশেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এই মাসে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলিতে ইরানের আক্রমণের প্রধান শিকার হয়েছে দেশ দুটি, যা মার্কিন-ইরান যুদ্ধবিরতিকে প্রায় পুরোপুরি ভেঙে দিয়েছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে রোববার চালানো তাদের একটি হামলায় ক্যাম্প আল-আদিরিতে অবস্থিত একটি মার্কিন গোলাবারুদের ডিপো ও মার্কিন সেনাসদস্যদের আবাসস্থল আলি আল সালেম বিমানঘাঁটির আকাশ প্রতিরক্ষা রাডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

অন্যদিকে, বাহরাইনের সামরিক বাহিনী বলেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি হামলা প্রতিহত করেছে।

আইআরআইবি সম্প্রচার মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলে, তাদের সৈন্যরা ইরান ও মানবতার শত্রুদের বিরুদ্ধে ইরানি জনগণকে রক্ষা করতে অটল ও অবিচল থাকবে।

অন্যদিকে, রোববার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, জর্ডানের আকাবা শহরের দিকে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ও এ সময় জর্ডানে সাইরেন বেজে ওঠে।

ইরানের এই হামলার আগে যুক্তরাষ্ট্র রোববার (১৯ জুলাই) রাতভর ইরানের ওপর ধারাবাহিক হামলা চালায়। ওয়াশিংটনের ভাষ্যমতে, জর্ডানে এর আগে চালানো হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতেই এই হামলাগুলো চালানো হয়।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow