ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা দাবিতে কর্মবিরতি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। ইন্টার্ন চিকিৎসক সোসাইটি রামেকহার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা জানান, গত ১৯ এপ্রিল রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এক স্বজনের হামলায় পুরুষ ইন্টার্ন দুই চিকিৎসক আহত হন। একইভাবে ২০ এপ্রিল সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে নারী ইন্টার্ন এক চিকিৎসক হেনস্তা ও মবের শিকার হন। এসব ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির, ডা. মোহাম্মদ নাসরুল্লাহ শেখ, ডা. আবিরা সুলতানা, ডা. তানিয়া আক্তার ও ডা. মো. শিবলী। তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। মনির হোসেন মাহিন/এএইচ/জেআইএম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। ইন্টার্ন চিকিৎসক সোসাইটি রামেকহার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরা।
তারা জানান, গত ১৯ এপ্রিল রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এক স্বজনের হামলায় পুরুষ ইন্টার্ন দুই চিকিৎসক আহত হন। একইভাবে ২০ এপ্রিল সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে নারী ইন্টার্ন এক চিকিৎসক হেনস্তা ও মবের শিকার হন। এসব ঘটনার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির, ডা. মোহাম্মদ নাসরুল্লাহ শেখ, ডা. আবিরা সুলতানা, ডা. তানিয়া আক্তার ও ডা. মো. শিবলী।
তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মনির হোসেন মাহিন/এএইচ/জেআইএম
What's Your Reaction?