ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে বুধবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে নিজ কক্ষে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর একই ছুরির মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান আ ত্ম হত্যার চেষ্টা করেছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এ ঘটনা ঘটে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে গুরুতর অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও হোসেন ঈমাম জানান, হাসপাতালে আনার সময় শিক্ষিকা বেঁচে ছিলেন। তবে ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসা শুরু করামাত্রই তিনি মারা যান। তার মাথায় একাধিক আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। অপর পুরুষের অবস্থাও গুরুতর, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “ছুরিকাঘাতের ঘটনায় ইবি শিক্ষিকা মারা গেছেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।” শিক্ষা প্রতিষ্ঠানটি আজ থেকে কঠোর ন

ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে বুধবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে নিজ কক্ষে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

ঘটনার পর একই ছুরির মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান আ ত্ম হত্যার চেষ্টা করেছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।

এ ঘটনা ঘটে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে গুরুতর অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও হোসেন ঈমাম জানান, হাসপাতালে আনার সময় শিক্ষিকা বেঁচে ছিলেন। তবে ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসা শুরু করামাত্রই তিনি মারা যান। তার মাথায় একাধিক আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। অপর পুরুষের অবস্থাও গুরুতর, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “ছুরিকাঘাতের ঘটনায় ইবি শিক্ষিকা মারা গেছেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”

শিক্ষা প্রতিষ্ঠানটি আজ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার সত্যতা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow