ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থানে সরকারি বাহিনীর ড্রোন হামলা

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আদ দালি প্রদেশে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। খবর আনাদোলু এজেন্সির।  শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্য আবদুর রহমান আল-মুহাররামির নেতৃত্বাধীন সাউদার্ন আর্মড ফোর্সেস জানায়, উত্তর আদ দালির বাব গালাক, আল-ফাখের ও মারিস ফ্রন্টে হুথিদের অবস্থান, সামরিক ব্যারাক ও যানবাহনে হামলা চালানো হয়েছে। বাহিনীর দাবি, হামলায় হুথিদের ব্যারাক, পরিখা, টানেল ও সেনা সমাবেশের পাশাপাশি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়। এতে হুথিদের ব্যাপক হতাহত এবং সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে। হামলার পক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে সাউদার্ন আর্মড ফোর্সেস। ভিডিওটিতে ফ্রন্টলাইনে হুথিদের অবস্থান ও গতিবিধির ওপর ড্রোন হামলার দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। বাহিনীটির বিবৃতিতে আরও বলা হয়, ফ্রন্টলাইনে হুথিদের সেনা চলাচল ও অতিরিক্ত সদস্য মোতায়েনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে। আদ দালিতে নিজেদের অবস্থানের জন্য হুমকি তৈরি করতে পারে, এমন যেকোনো তৎপরতা প্রতিহত করাই হামলার

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থানে সরকারি বাহিনীর ড্রোন হামলা

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আদ দালি প্রদেশে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। খবর আনাদোলু এজেন্সির। 

শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের সদস্য আবদুর রহমান আল-মুহাররামির নেতৃত্বাধীন সাউদার্ন আর্মড ফোর্সেস জানায়, উত্তর আদ দালির বাব গালাক, আল-ফাখের ও মারিস ফ্রন্টে হুথিদের অবস্থান, সামরিক ব্যারাক ও যানবাহনে হামলা চালানো হয়েছে।

বাহিনীর দাবি, হামলায় হুথিদের ব্যারাক, পরিখা, টানেল ও সেনা সমাবেশের পাশাপাশি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়। এতে হুথিদের ব্যাপক হতাহত এবং সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।

হামলার পক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে সাউদার্ন আর্মড ফোর্সেস। ভিডিওটিতে ফ্রন্টলাইনে হুথিদের অবস্থান ও গতিবিধির ওপর ড্রোন হামলার দৃশ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।

বাহিনীটির বিবৃতিতে আরও বলা হয়, ফ্রন্টলাইনে হুথিদের সেনা চলাচল ও অতিরিক্ত সদস্য মোতায়েনের প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে। আদ দালিতে নিজেদের অবস্থানের জন্য হুমকি তৈরি করতে পারে, এমন যেকোনো তৎপরতা প্রতিহত করাই হামলার উদ্দেশ্য ছিল বলে জানানো হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow