ইরা হত্যার দায় স্বীকার করে আসামির জবানবন্দি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ে নিয়ে জান্নাতুল নিসা ইরাকে (৮) গলাকেটে হত্যার ঘটনায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বাবু শেখ ওরফে মাহবুব আলম। বুধবার (৪ মার্চ) আদালতে জবানবন্দি দেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সরোয়ার হোসাইন লাভলু। তিনি জানান, বাবু শেখ তার দোষ স্বীকার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ সায়মা আফরীন হীমার আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালত ২৭ এপ্রিলের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে কড়া পুলিশি পাহারায় আসামিকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় আইনজীবীরা আসামির ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। গত ১ মার্চ দুপুরের পর সীতাকুণ্ডের ইকোপার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় শিশু ইরাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে মৃত্যু হয় শিশু ইরার। এম মাঈন উদ্দিন/আরএইচ/এএসএম

ইরা হত্যার দায় স্বীকার করে আসামির জবানবন্দি

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ে নিয়ে জান্নাতুল নিসা ইরাকে (৮) গলাকেটে হত্যার ঘটনায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বাবু শেখ ওরফে মাহবুব আলম।

বুধবার (৪ মার্চ) আদালতে জবানবন্দি দেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সরোয়ার হোসাইন লাভলু।

তিনি জানান, বাবু শেখ তার দোষ স্বীকার করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ সায়মা আফরীন হীমার আদালতে জবানবন্দি দিয়েছেন। আদালত ২৭ এপ্রিলের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে কড়া পুলিশি পাহারায় আসামিকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় আইনজীবীরা আসামির ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন।

গত ১ মার্চ দুপুরের পর সীতাকুণ্ডের ইকোপার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় শিশু ইরাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে মৃত্যু হয় শিশু ইরার।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow