ইরান আমার ওপর কোনো দাপট দেখাতে পারেনি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, মাত্র চার মাসের ব্যবধানে ইরানকে অনেকটাই প্রস্তরযুগে ফিরিয়ে নেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সামরিক শক্তির বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনীর ১৫৯টি জাহাজই এখন ধ্বংস হয়েছে।
ট্রাম্প আরও বলেন, ইরানের সব যুদ্ধবিমান, রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দেশটির অস্ত্র উৎপাদনের সক্ষমতার প্রায় ৮৪ শতাংশ নষ্ট হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, চার মাস আগের ইরান আর এখনকার ইরান এক নয়। খুব অল্প সময়ের মধ্যেই আমরা তাদের অনেকটাই প্রস্তরযুগে ফিরিয়ে দিয়েছি।
তবে ট্রাম্প স্বীকার করেন, ইরানের হাতে এখনো কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে দেশটির সামরিক সক্ষমতা খুবই সীমিত।
মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান একসময় মধ্যপ্রাচ্যের ত্রাস ছিল। কিন্তু তারা আমার ওপর কোনো দাপট দেখাতে পারেনি।