ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘ হলে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিএবির প্রতিনিধিদের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে সংগঠনটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। আবদুল হাই সরকার বলেন, গভর্নরের সঙ্গে বৈঠকটি মূলত পরিচিতিপর্ব ছিল। এতে ব্যাংকিং খাতের উন্নয়ন, নীতিগত সমন্বয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দেশের স্বার্থে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। তিনি জানান, বৈঠকে দুর্বল ব্যাংকগুলোর পুনরুজ্জীবীত করা এবং ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে। গভর্নরের মনোভাব বেসরকারি ব্যাংকগুলোর প্রতি ইতিবাচক এবং ব্যাংকিং খাতের উন্নয়নে আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি। প্রভিশন সংক্রান্ত নতুন গাইডলাইন নিয়ে প্রশ্নের জবাবে বিএবি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিকভাবে প্রচলিত এই পদ্ধতিটি বাংলাদেশের অবকাঠামো ও বাস্তবতার সঙ্গে সাম

ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘ হলে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিএবির প্রতিনিধিদের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে সংগঠনটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আবদুল হাই সরকার বলেন, গভর্নরের সঙ্গে বৈঠকটি মূলত পরিচিতিপর্ব ছিল। এতে ব্যাংকিং খাতের উন্নয়ন, নীতিগত সমন্বয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দেশের স্বার্থে বেসরকারি ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিনি জানান, বৈঠকে দুর্বল ব্যাংকগুলোর পুনরুজ্জীবীত করা এবং ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে। গভর্নরের মনোভাব বেসরকারি ব্যাংকগুলোর প্রতি ইতিবাচক এবং ব্যাংকিং খাতের উন্নয়নে আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি।

প্রভিশন সংক্রান্ত নতুন গাইডলাইন নিয়ে প্রশ্নের জবাবে বিএবি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিকভাবে প্রচলিত এই পদ্ধতিটি বাংলাদেশের অবকাঠামো ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে।

ইরান-ইসরায়েল সংঘাতের সম্ভাব্য প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কাজের পরিবেশ বিঘ্নিত হলে রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়তে পারে। তবে পরিস্থিতি কত দিন স্থায়ী হয়, তার ওপরই মূলত প্রভাবের মাত্রা নির্ভর করবে।

সরকারের আগামী ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নেও ব্যাংকিং খাতের সহায়তার প্রয়োজন রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। টেকসই ও কার্যকর প্রকল্পে অর্থায়নের মাধ্যমে এ লক্ষ্য অর্জনে ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান তিনি।

ইএআর/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow