ইরান ইস্যুতে নেতানিয়াহু আমার কথাই শুনবে : ট্রাম্প

ইরান ইস্যুতে নতুন করে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমি যা চাই, তাই করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে তার কোনো তাড়াহুড়া নেই। বুধবার (২০ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, ইরানে সম্ভাব্য হামলা নিয়ে তিনি সম্প্রতি নেতানিয়াহুকে কী বলেছেন। জবাবে ট্রাম্প বলেন, সে ঠিক আছে, আমি যা চাই তাকে তাই করতে বলব, আর সে সেটাই করবে। তিনি আরও বলেন, নেতানিয়াহু খুব ভালো মানুষ। ভুলে গেলে চলবে না সে একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। ইরানের সঙ্গে সীমিত চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তার প্রধান লক্ষ্য হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি বজায় রাখা। তিনি বলেন, প্রণালিটি দ্রুত খুলতে হবে। আমরা এটাকে একটা সুযোগ দেব। কিন্তু আমার কোনো তাড়াহুড়া নেই। সবাই বলছে মধ্যবর্তী নির্বাচন আসছে, কিন্তু আমি তাড়াহুড়ায় নেই। আদর্শভাবে আমি কম মানুষ মরুক সেটাই চাই। এর আগে তিনি জানান, মঙ্গলবার ইরানের বিরুদ্ধে পরিকল্পিত একটি হামলা বাতিল করেছেন। পাশাপাশি কূটনৈতিক সমাধানের জন্য দুই-তিন দ

ইরান ইস্যুতে নেতানিয়াহু আমার কথাই শুনবে : ট্রাম্প
ইরান ইস্যুতে নতুন করে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমি যা চাই, তাই করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে তার কোনো তাড়াহুড়া নেই। বুধবার (২০ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, ইরানে সম্ভাব্য হামলা নিয়ে তিনি সম্প্রতি নেতানিয়াহুকে কী বলেছেন। জবাবে ট্রাম্প বলেন, সে ঠিক আছে, আমি যা চাই তাকে তাই করতে বলব, আর সে সেটাই করবে। তিনি আরও বলেন, নেতানিয়াহু খুব ভালো মানুষ। ভুলে গেলে চলবে না সে একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। ইরানের সঙ্গে সীমিত চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তার প্রধান লক্ষ্য হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি বজায় রাখা। তিনি বলেন, প্রণালিটি দ্রুত খুলতে হবে। আমরা এটাকে একটা সুযোগ দেব। কিন্তু আমার কোনো তাড়াহুড়া নেই। সবাই বলছে মধ্যবর্তী নির্বাচন আসছে, কিন্তু আমি তাড়াহুড়ায় নেই। আদর্শভাবে আমি কম মানুষ মরুক সেটাই চাই। এর আগে তিনি জানান, মঙ্গলবার ইরানের বিরুদ্ধে পরিকল্পিত একটি হামলা বাতিল করেছেন। পাশাপাশি কূটনৈতিক সমাধানের জন্য দুই-তিন দিন কিংবা সীমিত সময় অপেক্ষা করতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি। সূত্র : আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow