ইরান-মার্কিন সমঝোতা চুক্তিকে স্বাগত জানালেন আইএইএ প্রধান

সাড়ে তিন মাসের বেশি সময় পর যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে দুই পক্ষ ভার্চুয়ালি একটি শান্তি চুক্তি করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, এখন চুক্তিটির কারিগরি বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রোসি বলেন, স্মারক সমঝোতা (MoU) হওয়াটা ভালো হয়েছে। এখন কারিগরি কাজ শুরু হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর অনুষ্ঠিতব্য আলোচনায় অংশ নিতে তিনি আগ্রহী। তার ভাষায়, এখন আমাদের মার্কিন ও ইরানি সহকর্মীদের সঙ্গে বসে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট পদক্ষেপগুলো নির্ধারণ করতে হবে। মেহের নিউজ এজেন্সির তথ্য মতে, এই চুক্তিকে স্বাগত জানালেও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনে চলা দেশ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা করেননি গ্রোসি। প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা

ইরান-মার্কিন সমঝোতা চুক্তিকে স্বাগত জানালেন আইএইএ প্রধান

সাড়ে তিন মাসের বেশি সময় পর যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে দুই পক্ষ ভার্চুয়ালি একটি শান্তি চুক্তি করেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, এখন চুক্তিটির কারিগরি বাস্তবায়ন শুরু করা সম্ভব হবে।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গ্রোসি বলেন, স্মারক সমঝোতা (MoU) হওয়াটা ভালো হয়েছে। এখন কারিগরি কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর অনুষ্ঠিতব্য আলোচনায় অংশ নিতে তিনি আগ্রহী। তার ভাষায়, এখন আমাদের মার্কিন ও ইরানি সহকর্মীদের সঙ্গে বসে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট পদক্ষেপগুলো নির্ধারণ করতে হবে।

মেহের নিউজ এজেন্সির তথ্য মতে, এই চুক্তিকে স্বাগত জানালেও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) মেনে চলা দেশ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা করেননি গ্রোসি।

প্রসঙ্গত, জেনেভা শহরে আলোচনা চলা অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী। এতে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে ৩৯ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ১০০ দফা হামলা চালায় ইরান।

এরপর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে ৭ এপ্রিল যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ১১ এপ্রিল ইসলামাবাদে সরাসরি বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা ফলপ্রসূ না হওয়া ১৩ এপ্রিল হরমুজে নৌ-অবরোধ আরোপ করা হয়। এরপর কয়েক দফা যুদ্ধবিরতির সময় বাড়ান ট্রাম্প।

সর্বশেষ, ইরানের ১৪ দফা শর্তের ভিত্তিতে চলতি সপ্তাহে একটি সমঝোতা স্মারক নিয়ে সমঝোতায় পৌছায় দুই পক্ষ। অ্যাক্সিওস এর সংবাদের তথ্য মতে, ১৪ দফার ভিত্তিতে দুই পক্ষ ৬০ দিনের জন্য আলোচনায় সম্মত হয়েছে এবং ইরানের ওপর হামলা তথা যুদ্ধ বন্ধের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে।

ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩ হাজার ৩৭৫ জন নিহত হন, যার মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ এবং ৪৯৬ জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ১১৮ জন চিকিৎসাকর্মী আহত হন এবং ২৬ জন নিহত হন।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow