ইরান যুদ্ধকে কেন ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল?
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পঞ্চম দিনে গড়ানোর মধ্যে একটি বিষয় নতুন করে আলোচনায় উঠে এসেছে। আর তা হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু কর্মকর্তা এই যুদ্ধ নিয়ে এমন ভাষা ব্যবহার করছেন, যা থেকে বোঝা যাচ্ছে, ইরানের বিরুদ্ধে এই অভিযানকে ‘ধর্মীয় যুদ্ধ’ হিসেবে তুলে ধরা হচ্ছে। আলজাজিরা লিখেছে, মঙ্গলবার মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) পেন্টাগনের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে একে ‘বিপজ্জনক’ ও ‘মুসলিমবিরোধী’ বলে আখ্যা দিয়েছে।