ইরান যুদ্ধে ইসরায়েলের ভয়াবহ বিপর্যয়, আহত প্রায় ৩ হাজার

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ভয়াবহ বিপর্যয় হয়েছে। এ যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ইসরায়েলি আহত হয়েছেন।  শুক্রবার (১৩ মার্চ) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ২ হাজার ৯৭৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।  ‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর ৪৪তম ধাপ শুরু করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকা ও পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রতিরোধ আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার স্মরণে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক জেনারেল কাসেম সোলাইমানি, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনি নেতারা ইসমাইল হানিয়াসহ অন্যরা। বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসের ২৩তম রাতে পরিচালিত এই অভিযানে উত্তরাঞ্চলের কয়েকটি ইসরায়েল-নিয়ন্ত্রিত শ

ইরান যুদ্ধে ইসরায়েলের ভয়াবহ বিপর্যয়, আহত প্রায় ৩ হাজার

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ভয়াবহ বিপর্যয় হয়েছে। এ যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ইসরায়েলি আহত হয়েছেন। 

শুক্রবার (১৩ মার্চ) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ২ হাজার ৯৭৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। 

‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর ৪৪তম ধাপ শুরু করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকা ও পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে।

শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রতিরোধ আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার স্মরণে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক জেনারেল কাসেম সোলাইমানি, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনি নেতারা ইসমাইল হানিয়াসহ অন্যরা।

বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসের ২৩তম রাতে পরিচালিত এই অভিযানে উত্তরাঞ্চলের কয়েকটি ইসরায়েল-নিয়ন্ত্রিত শহর লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে রয়েছে হাইফা ও হাদেরা।

আইআরজিসির দাবি, এই অভিযানে পশ্চিম এশিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনের মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের স্থাপনাও রয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow