ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

ইরান-ইসরায়েল যুদ্ধের পরিস্থিতিতে থমকে রয়েছে বিশ্ব। আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পও। তিনি বলেছেন, ইরানকে বিশ্বকাপে স্বাগত জানানো হলেও বর্তমান পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ নিরাপদ নাও হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে অবশ্যই স্বাগত। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি না যে সেখানে তাদের উপস্থিতি তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য উপযুক্ত হবে।’ আসন্ন ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর। ইতোমধ্যেই প্রায় সকল প্রস্তুতি সেরে নিয়েছে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরে ‘জি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেস ও সিয়ায়টলে হওয়ার কথা ইরানের ম্যাচগুলো। গ্রুপ নিশ্চিত হলেও মধ্যপ্রাচের যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি। সংশয় প্রকাশ করেছে ইরানের সরকারও। এক সাক্ষাৎকারে দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী

ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

ইরান-ইসরায়েল যুদ্ধের পরিস্থিতিতে থমকে রয়েছে বিশ্ব। আসন্ন ফিফা বিশ্বকাপে ইরানের অংশ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পও।

তিনি বলেছেন, ইরানকে বিশ্বকাপে স্বাগত জানানো হলেও বর্তমান পরিস্থিতিতে তাদের অংশগ্রহণ নিরাপদ নাও হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান জাতীয় ফুটবল দল বিশ্বকাপে অংশ নিতে অবশ্যই স্বাগত। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি না যে সেখানে তাদের উপস্থিতি তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য উপযুক্ত হবে।’

আসন্ন ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের আসর। ইতোমধ্যেই প্রায় সকল প্রস্তুতি সেরে নিয়েছে আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরে ‘জি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসর। সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেস ও সিয়ায়টলে হওয়ার কথা ইরানের ম্যাচগুলো।

গ্রুপ নিশ্চিত হলেও মধ্যপ্রাচের যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে ইরানের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি। সংশয় প্রকাশ করেছে ইরানের সরকারও। এক সাক্ষাৎকারে দেশটির ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দোনিয়ামালি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে আমরা কোনোভাবেই বিশ্বকাপে অংশ নেওয়ার মতো অবস্থায় নেই। আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়, এবং অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় পরিবেশও বর্তমানে বিদ্যমান নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের সম্মান ও নিরাপত্তা সবার আগে। বর্তমান পরিস্থিতিতে খেলাধুলার মতো আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন।’

বিশ্বকাপের এখনও বাকি ৩ মাস। সময় যত ঘনিয়ে আসবে ততোই স্পষ্ট হবে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়টি। আর শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে,অন্য কোনো দলকে সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow