ইরানে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর খবরে চীনের প্রতিক্রিয়া
ইরানে কয়েক সপ্তাহের মধ্যে ৪০০টি চীনের নির্মিত কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) পাঠানো হবে, রয়টার্সের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বেইজিং। দেশটি এ প্রতিবেদনকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে। খবর আল জাজিরার। এর আগে রয়টার্স একাধিক অজ্ঞাতনামা সূত্রের বরাতে জানিয়েছিল, ইরান চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, এসব অস্ত্রের প্রথম চালান পশ্চিম চীনের উরুমকি থেকে আকাশপথে পাঠানো হবে। পরে পাকিস্তর হয়ে তা ইরানে পৌঁছাবে। বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, এ বিষয়ে চীন একাধিকবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তিনি বলেন, এ ধরনের প্রতিবেদন সত্য নয় এবং বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসানের পক্ষে কাজ করে। রয়টার্সের প্রতিবেদনে সম্ভাব্য ট্রানজিট রুট হিসেবে পাকিস্তরের নাম উল্লেখ করা হয়েছিল। তবে ইসলামাবাদও এ দাবি প্রত্যাখ্যান করে। পাকিস্তরের সামরিক গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) আনাদোলু এজেন্সিকে জানায়,
ইরানে কয়েক সপ্তাহের মধ্যে ৪০০টি চীনের নির্মিত কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) পাঠানো হবে, রয়টার্সের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বেইজিং। দেশটি এ প্রতিবেদনকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে। খবর আল জাজিরার।
এর আগে রয়টার্স একাধিক অজ্ঞাতনামা সূত্রের বরাতে জানিয়েছিল, ইরান চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এসব অস্ত্রের প্রথম চালান পশ্চিম চীনের উরুমকি থেকে আকাশপথে পাঠানো হবে। পরে পাকিস্তর হয়ে তা ইরানে পৌঁছাবে। বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, এ বিষয়ে চীন একাধিকবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছে।
তিনি বলেন, এ ধরনের প্রতিবেদন সত্য নয় এবং বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। চীন সবসময় শান্তি প্রতিষ্ঠা এবং সংঘাতের অবসানের পক্ষে কাজ করে।
রয়টার্সের প্রতিবেদনে সম্ভাব্য ট্রানজিট রুট হিসেবে পাকিস্তরের নাম উল্লেখ করা হয়েছিল। তবে ইসলামাবাদও এ দাবি প্রত্যাখ্যান করে।
পাকিস্তরের সামরিক গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) আনাদোলু এজেন্সিকে জানায়, এ ধরনের সব জল্পনা-কল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন, সত্যবিবর্জিত এবং স্পষ্টভাবে প্রত্যাখ্যাত।
সূত্র : আল জাজিরা
What's Your Reaction?