ইরানে বেসামরিক নাগরিকদের প্রাণহানিতে গভীর উদ্বেগ মোদির

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানে সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিষয় নিয়ে আলোচনা করেছেন।  এক্স-এ দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তিনি আরও বলেন, ভারত শান্তি ও স্থিতিশীলতার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। নরেন্দ্র মোদি জানান, তার সর্বোচ্চ অগ্রাধিকার হলো, বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পণ্য ও জ্বালানির সরবরাহ যাতে বাধাহীনভাবে চলতে পারে তা নিশ্চিত করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow