ইরানে হামলা চালিয়েছিল সৌদি আরব

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানের ভেতরে গোপনে একাধিক হামলা চালিয়েছে সৌদি আরব। পশ্চিমা ও ইরানি কয়েকজন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টারার্স। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ওপর চালানো হামলার জবাবে পাল্টা এই সামরিক অভিযান চালানো হয়। তবে হামলাগুলোর বিষয়ে আগে প্রকাশ্যে কোনো তথ্য দেওয়া হয়নি। দুই পশ্চিমা কর্মকর্তার দাবি, মার্চের শেষ দিকে সৌদি বিমানবাহিনী এসব হামলা চালায়। তাদের একজন বলেন, “সৌদি আরবে হামলার প্রতিশোধ হিসেবেই পাল্টা হামলা চালানো হয়েছে।” তবে কোন কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি। এই ঘটনা সৌদি আরবের নিরাপত্তানীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতদিন দেশটি নিরাপত্তার জন্য মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার ওপর নির্ভরশীল ছিল। তবে ১০ সপ্তাহ ধরে চলা আঞ্চলিক সংঘাতে সেই নিরাপত্তা বলয়ে দুর্বলতা দেখা দেওয়ার পর

ইরানে হামলা চালিয়েছিল সৌদি আরব
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানের ভেতরে গোপনে একাধিক হামলা চালিয়েছে সৌদি আরব। পশ্চিমা ও ইরানি কয়েকজন কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টারার্স। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের ওপর চালানো হামলার জবাবে পাল্টা এই সামরিক অভিযান চালানো হয়। তবে হামলাগুলোর বিষয়ে আগে প্রকাশ্যে কোনো তথ্য দেওয়া হয়নি। দুই পশ্চিমা কর্মকর্তার দাবি, মার্চের শেষ দিকে সৌদি বিমানবাহিনী এসব হামলা চালায়। তাদের একজন বলেন, “সৌদি আরবে হামলার প্রতিশোধ হিসেবেই পাল্টা হামলা চালানো হয়েছে।” তবে কোন কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো মন্তব্য করেনি। এই ঘটনা সৌদি আরবের নিরাপত্তানীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতদিন দেশটি নিরাপত্তার জন্য মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার ওপর নির্ভরশীল ছিল। তবে ১০ সপ্তাহ ধরে চলা আঞ্চলিক সংঘাতে সেই নিরাপত্তা বলয়ে দুর্বলতা দেখা দেওয়ার পর সৌদি আরব আরও সরাসরি ও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব ও ইরান দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow