ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে অব্যাহত থাকবে : ইসরায়েল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এতে সমর্থন জানিয়ে ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি ইরানে কার্যকর হবে, লেবাননে নয়। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এ কথা জানিয়েছে। ইসরায়েলের এমন একপাক্ষিক অবস্থানের পরও দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি থাকার কথা জানিয়েছে হিজবুল্লাহ। খবর দ্যা গার্ডিয়ানের। বিবৃতিতে সতর্ক করে আইডিএফ জানায়, ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় আত্মরক্ষামূলক জবাব দিতে ইসরায়েলি সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় আজ বুধবার ভোরে আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলের তায়িরের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহের সঙ্গে সম্পর্কিত লেবাননের অন্তত তিনটি সূত্রের বরাতে এ খব

ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে অব্যাহত থাকবে : ইসরায়েল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এতে সমর্থন জানিয়ে ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি ইরানে কার্যকর হবে, লেবাননে নয়। বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এ কথা জানিয়েছে। ইসরায়েলের এমন একপাক্ষিক অবস্থানের পরও দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি থাকার কথা জানিয়েছে হিজবুল্লাহ। খবর দ্যা গার্ডিয়ানের।

বিবৃতিতে সতর্ক করে আইডিএফ জানায়, ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় আত্মরক্ষামূলক জবাব দিতে ইসরায়েলি সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় আজ বুধবার ভোরে আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলের তায়িরের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

তবে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহের সঙ্গে সম্পর্কিত লেবাননের অন্তত তিনটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের তথ্যমতে, হিজবুল্লাহ আজ বুধবার সকাল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ও লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর কোনো হামলা চালায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow