ইরানে ৯ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের ভেতরে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ৯,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড (সেন্টকম)। সেন্টকমের প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব হামলায় ইরানের অন্তত ১৪০টির বেশি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। এসব নৌযানের মধ্যে বেশকিছু যুদ্ধজাহাজও রয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানে বিভিন্ন ধরনের আধুনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে কৌশলগত বোমারু বিমান, যুদ্ধবিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে ২৮ ফেব্রুয়ারি যখন ইসরায়েল-মার্কিন সামরিক বাহিনী যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। যৌথ বাহিনীর হামলায় ইরানে ১,৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন বলে দাবি করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সেন্টকমের তথ্য মতে, এই অভিযানে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন। বিশ

ইরানে ৯ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের ভেতরে চলমান সামরিক অভিযানে এখন পর্যন্ত ৯,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব হামলায় ইরানের অন্তত ১৪০টির বেশি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে। এসব নৌযানের মধ্যে বেশকিছু যুদ্ধজাহাজও রয়েছে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানে বিভিন্ন ধরনের আধুনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে কৌশলগত বোমারু বিমান, যুদ্ধবিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করে ২৮ ফেব্রুয়ারি যখন ইসরায়েল-মার্কিন সামরিক বাহিনী যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। যৌথ বাহিনীর হামলায় ইরানে ১,৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন বলে দাবি করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সেন্টকমের তথ্য মতে, এই অভিযানে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

সূত্র:আনাদোলু এজেন্সি

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow