ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ
ইরানের কেশম দ্বীপের উত্তরে দুটি জাহাজের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি বাল্ক ক্যারিয়ার থেকে ২৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের কর্তৃপক্ষ সমুদ্রে দুটি জাহাজের সংঘর্ষের খবর পায়। প্রাথমিক তদন্তে জানা যায়, একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে অন্য একটি জাহাজের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর হরমোজগান প্রদেশের সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্রের সমন্বয়ে একটি পাইলট বোট ও একটি টাগবোট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে বাল্ক ক্যারিয়ারটির মাঝের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজে পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ক্যাপ্টেন ক্রুদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন। জাহাজে থাকা ২৩ জন বিদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করে কেশম দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। তবে সংঘর্ষের কারণ এখনো তদন্তাধীন। এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, মঙ্গলবার বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কিশ দ্বীপে ছয়টি এবং কেশম দ্বীপেও আরও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া
ইরানের কেশম দ্বীপের উত্তরে দুটি জাহাজের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত একটি বাল্ক ক্যারিয়ার থেকে ২৩ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসের কর্তৃপক্ষ সমুদ্রে দুটি জাহাজের সংঘর্ষের খবর পায়। প্রাথমিক তদন্তে জানা যায়, একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে অন্য একটি জাহাজের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর হরমোজগান প্রদেশের সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কেন্দ্রের সমন্বয়ে একটি পাইলট বোট ও একটি টাগবোট ঘটনাস্থলে পাঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে বাল্ক ক্যারিয়ারটির মাঝের অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজে পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ক্যাপ্টেন ক্রুদের জাহাজ ত্যাগের নির্দেশ দেন।
জাহাজে থাকা ২৩ জন বিদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করে কেশম দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। তবে সংঘর্ষের কারণ এখনো তদন্তাধীন।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, মঙ্গলবার বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া কিশ দ্বীপে ছয়টি এবং কেশম দ্বীপেও আরও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এসব ঘটনা হরমুজ প্রণালিকে ঘিরে চলমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে ঘটেছে। তবে জাহাজের সংঘর্ষের সঙ্গে বিস্ফোরণের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।
What's Your Reaction?