ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন রণতরী

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS Abraham Lincoln (CVN-72) অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। খবর- তাসনিম নিউজ। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান শক্তিশালী উপকূল থেকে সমুদ্রগামী (কোস্ট-টু-সি) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে মার্কিন এই রণতরীকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে বলে দাবি করা হয়। ইরানের ভাষ্য অনুযায়ী, এই হামলা তাদের বিরুদ্ধে পরিচালিত ‘শত্রুপক্ষের অপরাধমূলক কর্মকাণ্ডের’ জবাব। এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের অভিযোগ তোলে তেহরান। তাদের দাবি, এই হামলাগুলো ছিল উসকানিবিহীন এবং এতে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থানে ধারাবাহিক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন রণতরী

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS Abraham Lincoln (CVN-72) অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। খবর- তাসনিম নিউজ।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান শক্তিশালী উপকূল থেকে সমুদ্রগামী (কোস্ট-টু-সি) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে মার্কিন এই রণতরীকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে বলে দাবি করা হয়।

ইরানের ভাষ্য অনুযায়ী, এই হামলা তাদের বিরুদ্ধে পরিচালিত ‘শত্রুপক্ষের অপরাধমূলক কর্মকাণ্ডের’ জবাব।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের অভিযোগ তোলে তেহরান। তাদের দাবি, এই হামলাগুলো ছিল উসকানিবিহীন এবং এতে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থানে ধারাবাহিক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow