ইরানের ড্রোন ভূপাতিত করতে আরবদের সহায়তা করেছে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধে তার দেশ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করতে কারিগরি ও সামরিক সহায়তা দিয়েছে। ইউক্রেনীয় ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ড্রোন কীভাবে ইরানি ড্রোন ধ্বংস করতে পারে, তা হাতে-কলমে দেখিয়েছেন তাদের বিশেষজ্ঞরা। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেন জেলেনস্কি। ওই সময় উপসাগরীয় দেশগুলো ইরানের পক্ষ থেকে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ছিল। গত কয়েক বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানের তৈরি এসব শাহেদ ড্রোন মোকাবিলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ইউক্রেনের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, আমরা মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছি। তাদের মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞরা রয়েছেন। কয়েকটি দেশকে আমরা দেখিয়েছি, কীভাবে ইন্টারসেপ্টর ড্রোন দিয়ে শত্রুর ড্রোন ধ্বংস করতে হয়। জেলেনস্কি আরও বলেন, আমরা কি ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে এটি করেছি? না, বেশ কয়েকটি দেশে করেছি। আমি মনে করি, এটি আমাদের জন্

ইরানের ড্রোন ভূপাতিত করতে আরবদের সহায়তা করেছে ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধে তার দেশ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করতে কারিগরি ও সামরিক সহায়তা দিয়েছে। ইউক্রেনীয় ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ড্রোন কীভাবে ইরানি ড্রোন ধ্বংস করতে পারে, তা হাতে-কলমে দেখিয়েছেন তাদের বিশেষজ্ঞরা। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেন জেলেনস্কি। ওই সময় উপসাগরীয় দেশগুলো ইরানের পক্ষ থেকে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ছিল। গত কয়েক বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানের তৈরি এসব শাহেদ ড্রোন মোকাবিলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ইউক্রেনের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, আমরা মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছি। তাদের মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞরা রয়েছেন। কয়েকটি দেশকে আমরা দেখিয়েছি, কীভাবে ইন্টারসেপ্টর ড্রোন দিয়ে শত্রুর ড্রোন ধ্বংস করতে হয়। জেলেনস্কি আরও বলেন, আমরা কি ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে এটি করেছি? না, বেশ কয়েকটি দেশে করেছি। আমি মনে করি, এটি আমাদের জন্য একটি বড় সাফল্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow