ইশতেহার পূরণে ৫ অগ্রাধিকার, দুই কার্ডেই বরাদ্দ ১৭ হাজার কোটি টাকা

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সামাজিক সুরক্ষা খাত সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের একটি। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানিত করছে সরকার। এ কর্মসূচির জন্য রাখা হচ্ছে ১৭ হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ। প্রস্তাবিত এডিপিতে নির্বাচনি ইশতেহারের পাঁচটি স্তম্ভের আলোকে রাষ্ট্রীয় সংস্কার, সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন, আঞ্চলিক ভারসাম্য ও সাংস্কৃতিক-সামাজিক সংহতিকে সমন্বিতভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে নিম্ন আয়ের পরিবার, প্রান্তিক কৃষক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের জন্য সরাসরি আর্থিক সহায়তা বাড়বে। ফ্যামিলি কার্ডে গুরুত্ব পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রস্তুত করা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত এডিপির সারসংক্ষেপ অনুযায়ী, ‘বিশেষ প্রয়োজনে সামাজিক উন্নয়ন সহায়তা’ খাতের আওতায় এ বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ, অর্থাৎ ১৪ হাজার ৫শ কোটি টাকা রাখা হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য। কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে

ইশতেহার পূরণে ৫ অগ্রাধিকার, দুই কার্ডেই বরাদ্দ ১৭ হাজার কোটি টাকা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow